Loading live market data...
Loading active stocks...
Connecting...

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএল চলাকালীন ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে পড়ার আশঙ্কা নিয়ে এবার কড়া সতর্কতা জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফ-সকলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে বিসিসিআই। বোর্ডের আশঙ্কা, টুর্নামেন্ট চলাকালীন কিছু ক্রিকেটার বা আধিকারিককে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ফাঁদ পাতা হতে পারে, যা ভবিষ্যতে যৌন হেনস্থা-সহ গুরুতর অভিযোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া -র তরফে পাঠানো এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কোনও নিয়ম ভাঙা চলবে না। বিশেষ করে, দলের অনুমতি ছাড়া কোনও বহিরাগতকে হোটেলের ঘরে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিসিসিআই-এর কড়া নির্দেশ:

বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী-

•টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া কোনও অতিথি খেলোয়াড় বা সাপোর্ট স্টাফের ঘরে ঢুকতে পারবেন না।

•অতিথিদের সঙ্গে দেখা করতে হবে শুধুমাত্র হোটেলের লবি বা নির্দিষ্ট পাবলিক এরিয়ায়।

•রাত-বিরেতে হোটেল ছাড়ার আগে নিরাপত্তা আধিকারিকদের জানানো বাধ্যতামূলক।

•খেলোয়াড়দের যাতায়াতের পূর্ণ রেকর্ড রাখা হবে।

বিসিসিআই জানিয়েছে, সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটার ও ম্যাচ আধিকারিককে নিরাপত্তা কর্মীদের না জানিয়েই হোটেল ছাড়তে দেখা গিয়েছে। বোর্ডের মতে, এতে বড়সড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।  তাই নিষিদ্ধ পদার্থ নিয়েও রয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । সম্প্রতি রিয়ান পরাগ-কে ড্রেসিংরুমে ভেপিং করতে দেখা যাওয়ার পর আরও কঠোর হয়েছে বোর্ড। ভারতে ভেপিং বেআইনি হওয়ায় বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কাজ শুধু টুর্নামেন্টের নিয়মভঙ্গ নয়, তা আইনি অপরাধও।

নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে—

•অ্যাক্রেডিটেশন কার্ড বাধ্যতামূলক।

•স্টেডিয়াম, টিম হোটেল ও প্র্যাকটিস ভেন্যুতে সর্বক্ষণ অ্যাক্রেডিটেশন কার্ড দৃশ্যমান রাখতে হবে।

•নিরাপত্তাকর্মী চাইলে সঙ্গে সঙ্গে তা দেখাতে হবে।

•নিয়ম না মানলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না।

টিম ম্যানেজমেন্টের উপর বাড়তি দায়িত্ব:

প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৪৮ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলক বৈঠক করে এই নির্দেশিকা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জানাতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে লিখিত সম্মতিপত্রও নিতে হবে। আইপিএলের মতো বিশ্বের অন্যতম বড় ক্রিকেট টুর্নামেন্টে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবার কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। তাই মাঠের বাইরের আচরণ নিয়েও কড়া নজরদারি শুরু হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ

৭০০-র মধ্যে ৬৯১ নম্বর, ডাক্তার হতে চায় মাধ্যমিকে সপ্তম স্বর্ণাভ