এশিয়া কাপে ভারত-পাক সঙ্ঘাত চরমে, ২ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ICC-তে নালিশ বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ। এই দুই দেশের খেলা নিয়ে বরাবরই মানুষের মধ্যে উত্তেজনা থাকে তুঙ্গে। এবার এশিয়া কাপে ভারত-পাক সঙ্ঘাত চরমে। ২ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ICC-তে নালিশ বিসিসিআইয়ের। পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ ও সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিসিসিআই। পাশাপাশি পাকিস্তান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানিয়েছে।

২০২৫ সালে শুরু হওয়া এশিয়া কাপে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত। ভারতের বিরুদ্ধে খেলতে নেমে ক্রিকেট ব্যাট নিয়ে বন্দুকের মতো ভঙ্গি করার অভিযোগ উঠেছে পাক ক্রিকেটার সাহবেজাদা ফারহানের বিরুদ্ধে। এই ঘটনার বিরুদ্ধেই আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করেছে বিসিসিআই। পাশাপাশি পাক বোলার হারিস রউফও উস্কানিমূলক ভঙ্গিমা করেছিলেন বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বিসিসিআই তাঁদের দাবির সমর্থনে ভিডিও প্রমাণও জমা দিয়েছে।

জানা গিয়েছে, গত রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ভারত-পাকিস্তানের খেলা চলছিল। ম্যাচে  ফারহান এবং রউফের বিরুদ্ধে উস্কানিমূলক এবং অশালীন আচরণের অভিযোগ ওঠে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে কঠোর ব্যবস্থা দাবি জানিয়েছে বিসিসিআই। মাঠে ভারতীয় দর্শকদের ক্রমাগত ‘কোহলি, কোহলি’ স্লোগান উঠছিল। সেই সময় ফাস্ট বোলার হারিস রউফ একাধিক অঙ্গভঙ্গি করেছিলেন। দড়ির কাছে ফিল্ডিং করার সময় এবং সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেওয়ার সময় তিনি বেশ কয়েকবার একটি যুদ্ধবিমানের নকল করেছিলেন। এর আগে ওই খেলাতেই পাকিস্তানের ওপেনার ফারহান পঞ্চাশ রান করার পর ব্যাটটাকে বন্দুকের গুলি করার মতো করে দেখিয়েছিলেন। জানা যায়, রউফ খেলার সময় ভারতীয় ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিলের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন। বিসিসিআই এই ঘটনার তীব্র আপত্তি জানিয়েছিল।

বিসিসিআই মনে করে পাক ক্রিকেটাররা ইচ্ছাকৃতভাবেই এই ঘটনাগুলো ঘটিয়েছে। তবে এই আচরণ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?