এই মুহূর্তে

অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য পেনশন চালু করতে পারে বিসিসিআই

নিজস্ব প্রতিনিধি: বড়সড় উদ্যোগ নিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। ক্রিকেটারদের পেনশন দেওয়ার কথা চিন্তা-ভাবনা করেছেন তারা। তবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্যই এই পেনশন প্রথা চালু করার সিদ্ধান্ত বোর্ড। শুধুমাত্র ক্রিকেটারাই নয়, এই পেনশন পাবেন তাঁদের পরিবরও।

এত দিন দেশের ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা অবসর নিলে পেনশন পেতেন। তবে এবার হয়তো এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এমনটাই মনে করছেন দেশের প্রাক্তন ওপেনার এবং বিসিসিআই-তে ক্রিকেটারদের প্রতিনিধি অংশুমান গায়কোয়াড়।

তিনি মনে করছেন অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য পেনশনের পরিমান বাড়তে পারে। আর কোনও ক্রিকেটারদের অবর্তমানে তাঁর স্ত্রী এবং স্বামীর জন্য পেনশন চালু করা হতে পারে।

বোর্ডের কর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠকও হয় গায়কোয়াড়ের। এরপর তিনি জানান, ‘বোর্ডের বৈঠকে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। প্রেসিডেন্ট সৌরভ জানিয়েছেন যে আগামী বৈঠকে এটা নিয়ে আলোচনা করবেন। এতদিন কমপক্ষে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররাই পেনশন পেতেন। কিন্তু আগামীতে সেই ম্যাচের সংখ্যা হতে পারে ১০টি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপে প্রথম অঘটন, জিম্বাবোয়ের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের মাঝপথে বড় ক্ষতি, ধাক্কা খেল আয়ারল্যান্ড শিবির

বিশ্বকাপের মাঝেই ‘ভ্যালেন্টাইনস ডে’, প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার কী পরিকল্পনা হার্দিকের?

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ