আইপিএলের কোন নিয়মে খুশি নন রোহিত, কী ভাবছে বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার রাখা নিয়ে সমালোচনার সুর শোনা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে। সম্প্রতি এই নিয়ম তুলে দেওয়ার ব্যাপারে অনেকেই সওয়াল করেছেন। এবার আইপিএলে এই ধরনের নিয়ম রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক। বিসিসিআই অবশ্য এই বিষয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করেছে।

সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ার রাখা নিয়ে রোহিত শর্মা জানিয়েছেন, ‘আমি নিজে অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি রাখার পক্ষপাতী নই। এই নিয়মটি থাকার ফলে অলরাউন্ডারদের তেমন সুযোগ দেওয়া যাচ্ছে না। ইমপ্যাক্ট প্লেয়ার থাকার ফলে হয়ত ১২ জন খেলোয়াড়কে রাখার সুযোগ থাকছে। কিন্ত মনে রাখতে হবে, ক্রিকেটটা ১২ জনের খেলা নয়, ১১ জনের খেলা। এই নিয়মটা হয়ত সাধারণ মানুষকে মনোরঞ্জন দিতে পারে। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি থাকার ফলে শিবম দুবে বা ওয়াশিংটন সুন্দরের মতো খেলোয়াড়দের ভালো করে কাজে লাগানো যাচ্ছে না।

ভারত অধিনায়কের এই বক্তব্য শোনার পর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই। আইপিএলের চেয়ারম্যান অরুণ কুমার ধুমল জানান, অনেকেরই এই বিষয়ে মতামত জানা হয়েছে। এবারের আইপিএলের মরশুম শেষ হওয়ার পর নিয়মটি রাখা না রাখা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ২০২২-২৩ সালে সইদ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্ট ইমপ্যাক্ট প্লেয়ার রাখার নিয়মটি চালু করা হয়েছিল। পরবর্তীকালে তা আইপিএলে কার্যকর করা হয়েছিল।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন