সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিত শর্মার অবসর বিতর্ক নিয়ে সোশ্য়াল মিডিয়াতে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বিসিসিআই। রোহিতের অনুরাগীরা গোটা ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছিল ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে। অভিযোগ, গম্ভীরের কলকাঠির জন্যই রোহিতকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এই কথা সোশ্যাল মিডিয়ায় লিখে প্রতিবাদ জানিয়েছেন রোহিতের ফ্যানেরা। যদিও রোহিত শর্মা আপাতত অবসর নিচ্ছেন না বলে জানিয়েছে বিসিসিআই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষানলে পড়েছেন বোর্ড কর্তা থেকে শুভমন গিলরা। তাই ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিসিসিআই। কোনও ম্য়াচের আগে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বোর্ড কর্তা রাজীব শুক্লা।

আরও পডুন: ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

লন্ডনে এক অনুষ্ঠানে বিসিসিআই-য়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘ভারতে সমস্যাটা হলো যে ৯৯ শতাংশ মানুষই ক্রিকেটে বিশেষজ্ঞ। তাই সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলার চেষ্টা করুন। টিম ইন্ডিয়াতে প্রতিভার কোনও অভাব নেই, তারা ট্যালেন্ট ভরপুর।’ শুভমন গিল-শ্রেয়স আয়ারদের হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট কেবল ড্রেসিংরুমে বসে থাকা মানুষদের জন্যই নয়। এটি সেই সব সৎ ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য, যারা নিঃস্বার্থভাবে আমাদের সমর্থন করেন।’ ওই অনুষ্ঠানে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, ‘যে বিষয়গুলি আমার নিয়ন্ত্রণে আছে সেগুলির উপর মনোযোগ করার চেষ্টা করি। নিজেকে বাহ্যিক কারণগুলি থেকে দূরে রেখে আমি চাপের মোকাবিলা করার চেষ্টা করি।’ আজ, রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে- খেলতে নামার কথা রয়েছে ভারতের। এদিনের ম্যাচে রোহিত শর্মা খেলেন কিনা সেটাই দেখার অপেক্ষা রয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি