টি-২০ বিশ্বকাপের ফাইনালে হাউসফুল গ্যালারি চাইছে বিসিসিআই

আইপিএল শেষ হলেই পড়ে যাবে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শেষ হলেই পড়ে যাবে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি। করোনা আতঙ্কে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে কুড়ি-বিশের এই বিশ্বযুদ্ধের আসরকে। বিসিসিআইয়ের উদ্যোগেই আরব আমিরশাহি এবং ওমানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি-র এই মেগা টুর্নামেন্টটি। নভেম্বরের ১৪ তারিখ দুবাইতে টি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর সেখানে ৫০ শতাংশ নয় পুরো স্টেডিয়াম ভরা দর্শক চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে সংযুক্ত আমিরশাহির সরকারের সঙ্গে আলোচনাও চালাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। পাশাপাশি, এই ব্যাপারে বিসিসিআইকে সহায়তা করছে এমিরেটস ক্রিকেট বোর্ডও। তারাও চাইছে মরুশহরে হাউসফুট গ্যালারি দেখতে।

এই মুহূর্তে আমিরশাহির মাটিতে চলছে আইপিএল। কোভিডবিধি মেনেই এই ফ্র্যঞ্চাইজি ক্রিকেট লিগটি দেখতে মাঠে প্রবেশ করছেন দর্শকরা। তবে টি-২০ ক্রিকেটে এই দর্শক প্রবেশের ক্ষেত্রে আরও বেশি ছাড় দেওয়ার চিন্তা-ভাবনা করেছে আমিরশাহি ক্রিকেট বোর্ড।

আর মাঠে দর্শক প্রবেশ করানোর সবথেকে বড় কারণ হল অর্থ উপার্জন। কারণ, টি-২০ বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট যদি ফাঁকা এবং কম দর্শক নিয়ে করতে হয়, তাহলে বোর্ডের বিশেষ কিছু আয় হবে না। করোনা পরিস্থিতিতে এমনিতেই বহুদিন ধরে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করানো যায়নি।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের