জুন-জুলাইতে ঢাকাতে মেসি সহ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা!

এক যুগ বাদে ফের আলবেসিলেস্তেদের ঢাকায় আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব কিছু ঠিকঠাক চললে আগামী জুন কিংবা জুলাইতে ঢাকায় পা রাখতে পারেন লিওনেল মেসি-‌এনজো ফার্নান্ডেজ সহ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। এক যুগ বাদে ফের আলবেসিলেস্তেদের ঢাকায় আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে মেসিদের ঢাকায় আসার ক্ষেত্রে বড় বাধা অর্থ। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আনতে ৭ মিলিয়ন ডলার (৭১ কোটি টাকা) প্রয়োজন। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের হাল এতই শোচনীয় যে ওই পরিমাণ ডলার বাংলাদেশ ব্যাঙ্ক দিতে রাজি হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

২০১১ সালে বাংলাদেশে এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। যদিও ওই দলের অনেকেই এখন আর আর্জেন্টিনার জাতীয় দলে নেই। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন। ১২ বছর আগে আর্জেন্টিনাকে আনতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তিন মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল। নাইজেরিয়া আনতেও কয়েক লক্ষ ডলার খরচ করতে হয়েছিল। এবার খরচ অনেকটাই বেশি হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘আগামী জুন ও জুলাই মাসে মেসি সহ আর্জেন্টিনা দলকে আনার চেষ্টা চলছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।’

আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে পারে জানতে চাওয়া হলে বাফুফে সভাপতি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে পিএসজি’র কথা ভাবা হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আর্জেন্টিনাকে আনার বিষয়টি চূড়ান্ত করা। তার পরে প্রতিপক্ষ ঠিক করা হবে।’

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা