হারলেও মরক্কোকে কুর্নিশ প্রেসিডেন্ট বাইডেনের

মরক্কো বনাম ফ্রান্সের সেমিফাইনাল দেখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মরক্কো বনাম ফ্রান্সের সেমিফাইনাল দেখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানাউচ। খেলা দেখেন ওয়াশিংটন কনভেনশন সেন্টারে। হোয়াইট হাউজের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে এই খবর দেওয়া হয়েছে।

ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ছিলেন বেশ কয়েকজন শীর্ষ নেতা। তাদের মধ্যে অন্যতম মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ। বাইডেন সকলের সামনে হাসতে হাসতে বলেন – জানি, আজ আপনারা চাইবেন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখি। আমারও তেমন লম্বা বক্তৃতা দেওয়ার কোনও ইচ্ছে নেই। মরক্কো বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।খেলা দেখব মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে। খেলা শুরুর আগে মরক্কোকে আমেরিকার তরফ থেকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট।

দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামে মরক্কো। ফ্রান্স প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়া মরক্কো বেশ চাপে পড়ে যায়। দ্বিতীয়ার্ধে তারা আরও একটি গোল করে। ফলে, মরক্কোর পক্ষে ম্যাচ বের করা প্রায় মুশকিল হয়ে গিয়েছিল। তবে মরক্কো সেমিফাইনালে যাওয়ায় অনেকেই তাদের কুর্নিশ করছে। প্রেসিডেন্ট বাইডেনও মরক্কোকে শুভেচ্ছা জানান। কনভেনশন সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ আফ্রিকার দেশ হিসেবে তারা যে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, তার জন্য তাদের অভিনন্দন। বিশ্বকাপ ফুটবলে তারা একটা নজির স্থাপন করল। এই অভিনন্দন তাদের প্রাপ্য।

আরও পড়ুন বিশ্বকাপের সেমিতে ফরাসি বিপ্লব, বিদায় নিল আফ্রিকার সিংহ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক