চ্যাম্পিয়ন্স লিগে মহা অঘটন, অনামী দলের কাছে হারল ইন্টার মিলান

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০৯ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম। নরওয়ের ছোট্ট শহরের ক্লাব বোদো/শ্লিষ্ট ইউরোপীয় ফুটবলে রূপকথা লিখল। বিশ্বখ্যাত ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল তারা। মঙ্গলবার ইতালির মিলানে অবস্থিত জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে ২০২৫-২৬ মৌসুমের নকআউট রাউন্ড প্লে-অফের দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়ী হয় নরওয়েজিয়ান দলটি। প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের দাপুটে ফল নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বোদো/গ্লিস্ট।

ম্যাচের প্রথমার্ধ গোল না করলেও দ্বিতীয়ার্ধে ছন্দ বদলে দেয় বোদো/গ্লিস্ট। ৫৮ মিনিটে ইয়েন্স পেটার হাউগের দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। ৭২ মিনিটে হাকোন এভিয়েন ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ দিলেও ঘরের মাঠে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইন্টার।

আরও পড়ুন: ফের ট্রাম্পের শুল্ক বোমা, ভারতীয় পণ্যের উপর ১২৬ শতাংশ কর চাপালেন

উত্তর নরওয়ের প্রায় ৫৪ হাজার জনসংখ্যার শহর বোদোতে ১৯১৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির জন্য এটি ইউরোপের সেরা মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক। লিগ পর্বে প্রথম ছয় ম্যাচে তিন ড্র ও তিন হারে বিদায়ের আশঙ্কা তৈরি হলেও শেষ দুই ম্যাচে চমক দেখায় তারা। শক্তিশালী ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে নাটকীয়ভাবে প্লে-অফে জায়গা করে নেয় দলটি।

অন্য ম্যাচগুলোতেও কয়েকটি ইউরোপীয় শক্তিধর দল নির্বিঘ্নে শেষ ষোলো নিশ্চিত করেছে। আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে হারিয়ে মোট ৭-৪ ব্যবধানে এগিয়েছে। নিউক্যাসল ইউনাইটেড কারাবাখাকে হারিয়ে ৯-৩ ব্যবধানে শেষ ষোলোয় উঠেছে। আর বায়ার লেভারকুসেন প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগে অলিম্পিয়াকোসের সঙ্গে ড্র করে পরের রাউন্ড নিশ্চিত করেছে। ২৭ ফেব্রুয়ারি হবে শেষ ষোলোর ড্র। ইতিহাস গড়া বোদো/গ্লিস্ট কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে। এখন প্রশ্ন একটাই, চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এই রূপকথা আর কত দূর যায়?

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল