‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই নিজের ১৬ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে ক্রিকেট প্রেমীদের অনেকের মন ভেঙেছে। তবে অনেকেই আবার তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন শচিন তেন্ডুলকর।

শচিন তাঁর সোশ্যাল মিডিয়ায় উইলিয়ামসনকে নিয়ে লিখেছেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, তখন থেকে আমার দেখা অন্যতম নিখুঁত ও চমৎকার ব্যাটার হলেন কেন উইলিয়ামসন। তাঁর শারীরিক ভারসাম্য, টাইমিং এবং ক্রিজে সেই শান্ত ভাব। সব মিলিয়ে তাঁর ব্যাটিং বিশ্ব ক্রিকেটের অন্যতম উপভোগ্য এক দৃশ্য হয়ে উঠেছিল। তিনি একজন প্রকৃত ভদ্রলোক এবং তরুণদের কাছে এক আদর্শ উদাহরণ।’ এর পরেই মাস্টার ব্লাস্টার তাঁর আবেগ উজার করে লিখেছেন, ‘উইলিয়ামসনের অবসরের খবরে সম্ভবত বেশ কিছু দলের বোলাররা কিছুটা স্বস্তিই পাবেন। তাঁর জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও সাফল্য।

৩৫ বছর বয়সী কেন উইলিয়ামসন ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচে ৪৮টি সেঞ্চুরিসহ ১৯,৩৪৬ রান করে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে  তাঁর  তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট এই নিয়ে  একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে উইলিয়ামসন নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টি নিয়ে ভাবছিলাম। কিন্তু গত কয়েকদিনে আমার কাছে এটি পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে যে, এটাই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তীব্র ভালোবাসা ও ক্ষুধা আমার সবসময়ই ছিল।’ 

২০১০ সালের আগস্ট মাসে ভারতের বিপক্ষে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন কেন উইলিয়ামসন।  একই বছরের শেষদিকে টেস্ট ক্রিকেটে এবং ২০১১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়।   এই ডান-হাতি বিশ্বসেরা ব্যাটার  টেস্ট ক্রিকেটে ৩৩টি সেঞ্চুরিসহ তার সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান, ওয়ানডে ক্রিকেটে ১৫টি সেঞ্চুরিসহ করেছেন ৭ হাজার ২৫৮ রান এবং ক্রিকেটের সংক্ষিপ্ত রূপ টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ২ হাজার ৫৭৫ রান। 

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর