চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: অসুস্থতা কাটিয়ে  প্রথম ম্যাচে বাজিমাত,  ভিয়েতনামকে হারিয়ে জয়ী ভারতের প্রীতি

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের শুরুতেই বক্সিংয়ে বাজিমাত করল ভারত। শনিবার ৫৪ কেজি বিভাগে প্রথম ম্যাচে ভিয়েতনামের প্রতিযোগী ভো থি কিমকে হারাল ভারতের প্রীতি পানওয়ার। প্রথম রাউন্ডে ৫-০ ব্যবধানে জিতে বক্সিং মঞ্চে তিনি  খেলা শুরু করলেন । আর প্রীতির এই জয়লাভই ভারতকে পৌঁছিয়ে দিল বক্সিংয়ের প্রিকোয়ার্টার ফাইনালে।

আগামী ৩১ জুলাই প্রীতিকে দেখা যাবে কলম্বিয়ার আরিয়াসের বিরুদ্ধে খেলতে।  বলা বাহুল্য, কয়েকদিন আগেই অসুস্থতার কারণে জার্মানির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় বক্সার। আর এই অসুস্থতার কারণে তিনি প্রাক- অলিম্পিক্সের প্রশিক্ষণ ম্যাচে যোগদান করতে পারেনি। তবে অসুস্থ কাটিয়ে উঠতেই অলিম্পিক্সের প্রথম ম্যাচে জয়ী হলেন প্রীতি। এরফলে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী জিতে সহজেই পৌঁছিয়ে গেলেন জিতে সহজেই প্রি কোয়ার্টার ফাইনালে।

এই জয় নিয়ে প্রশংসা করেছেন  বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় সিং।  বলেন, ‘গেমসের আগে অসুস্থ হয়ে পড়লেও প্রীতি শুধু সুস্থ হয়ে ওঠেনি, দুর্দান্ত লড়াই করেছে।‘  উল্লেখ্য, রবিবার রিংয়ে নামবেন মহিলাদের ৫০ কেজি বিভাগে রাউন্ড অফ ৩২র ম্যাচ খেলবেন নিখাত জারিন। তাঁর বিপক্ষে থাকবেন জার্মানির ক্লোৎজার।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ