সংস্কৃত ভাষায় ক্রিকেটের ধারাভাষ্য খুদের, বিস্মিত নেট দুনিয়া

নেটিজেনরা ধন্য ধন্য করছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে  যে কোনও খেলার টিভি বা রেডিওতে সম্প্রচারের সময় সাধারণভাবে দুটি ভাষা ব্যবহার করা হয়। প্রথমটি ইংরেজি, দ্বিতীয়টি হিন্দি। মাঝে মধ্যে স্থানীয় ভাষাতেও সম্প্রচার চলে। তাই বলে, সংস্কৃতিতে ধারাভাষ্য? আবার সেই ধারাবিবরণী দিচ্ছে এক খুদে।

শুনতে অবাক লাগলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যদিও ভিডিয়োটি কোন এলাকার তা স্পষ্ট নয়। গলি ক্রিকেট চলছে। সেই খেলার ধারাবিবরণী দিচ্ছে একটি বাচ্চা ছেলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেছে লক্ষ্মী নারায়ণ বিএস। সঙ্গে জুড়ে দিয়েছে একটি ক্যাপশন – সংস্কৃত এবং ক্রিকেটে। ভাইরাল হওয়া ভিডিয়োতে শোনা যাচ্ছে অবলীলায় একটি বাচ্চা ছেলে সংস্কৃত ভাষায় ধারাভাষ্য দিয়ে চলেছে। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত সে ভারতের আদি ভাষা বলে গেল খেলার প্রতিটি মুহূর্ত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি এখনও পর্যন্ত দেখেছেন এক লক্ষ ৩৩ হাজার জন।মতামত দিয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। মতামতের মূল কথা – সত্যি, বিস্ময় তৈরি করেছে। এক নেট নাগরিক নিজের অভিজ্ঞতা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এই প্রথম সংস্কৃত ভাষায় ক্রিকেটের ধারাবিবরণী শোনার সৌভাগ্য হল। মনে পড়ছে ফেলে আসা সেই দিনের কথা। স্কুলে একবার সংস্কৃত ভাষার কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া – সকলেই সংস্কৃত ভাষায় কথা বলছে। কর্মশালায় পরিবেশটাই কেমন যে বদলে গেল। সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়া ভিডিয়ো মনে করিয়ে দিল ফেলে আসা দিনের কথা। দারুণ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের