বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: পেনাল্টি ও অজস্র গোলের খেসারত দিয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফের একবার হেক্সা মিশন ব্যর্থ হয়েছে সেলেসাওদের। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হতেই দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস। শুধু তাই নয়, ব্রাজিলের নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে থাকারও আর্জি জানিয়েছেন তিনি।

রবিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সি স্টেডিয়ামে শেষ আটে ওঠার লড়াইয়ে প্রথমার্ধের ১১ মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি কার্লো আনচেলেত্তির শিষ্যরা। ওই পেনাল্টি থেকে গোল হলে ম্যাচের রং পুরোপুরি বদলে যেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত আর্লিং হলান্ডের জোড়া গোলের সুবাদে নরওয়ে ২-১ গোলে জিতে ইতিহাস গড়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন। যোগ করা সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছেন নেইমার জুনিয়র। কিন্তু তা সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছু নয়।

নরওয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনায় হতাশা লুকোতে পারেননি ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস। মূলত  পেনাল্টি মিস এবং একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারার কারণেই দল হেরেছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘কেন হারলাম, তা এই মুহুর্তে ব্যাখ্যা করা কঠিন। অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ধরনের ম্যাচ খুব কঠিন হয়। প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা পেনাল্টি-সহ যেসব সুযোগ পেয়েছি, তার অনেকগুলোই নষ্ট করেছি। বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যায়।’

তিনটি বিশ্বকাপ খেলা ব্রাজিল অধিনায়ক দলকে ট্রফি এনে দিতে না পারার জন্য দেশবাসী ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি-কোটি সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। খোলাখুলি বলেছেন, ‘আমি ব্রাজিলের মানুষের কাছে ক্ষমা চাইতে চাই। যারা এখানে এসে আমাদের সমর্থন করেছেন, তাদের সবার কাছে। এখন আমি চাই, সবাই আগামী প্রজন্মের খেলোয়াড়দের সমর্থন করুন। তাদের সামনে কাজ করার জন্য চার বছর সময় আছে।’

 

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়