নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, ভিনিসিয়ুস-রদ্রিগো জুটিকে নিয়েই দল সাজালেন নতুন কোচ

চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। বুধবার এই দুটি ম্যাচ খেলার জন্যে ব্রাজিলের ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। বুধবার এই দুটি ম্যাচ খেলার জন্যে ব্রাজিলের ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। রদ্রিগো এবং ভিনিসিয়ুস জুনিয়রকে জাতীয় দলে ফিরিয়ে আনছেন কোচ। নতুন স্কোয়াডে তাদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের দুটি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসকে। অন্যদিকে তাঁর ক্লাব সতীর্থ রদ্রিগো রিয়ালে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তাঁকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল। কিন্তু প্রীতি ম্যাচে এই দুই তারকাকেই জাতীয় দলে ফেরালেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এই দুই তারকা ফিরলেও নেইমারের ফেরেননি। চোটের কারণে জাতীয় দল থেকে বিরতি নিয়েছেন তিনি।

একটি প্রতিবেদন অনুসারে, বাঁ ঊরুতে নতুন করে চোট পেয়েছেন নেইমার। তাই তাঁকে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফেরানোর কথা ভাবেননি কার্লো আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নেইমার। এরপর থেকে একের পর এক শারীরিক সমস্যার কারণে তিনি দলের ফিরতে পারছেন না। তাই আগামী নভেম্বরে প্রীতি ম্যাচের সূচিতে জাতীয় দলে নেইমার ফিরবেন কি না, তা এখনও অনিশ্চিত। ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তার চার দিন পর টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এদিকে রদ্রিগোকে নিয়ে আত্মবিশ্বাসী আনচেলত্তি। তিনি বলেছেন, ‘রদ্রিগো বেশি খেলার সময় না পেলেও যতবারই মাঠে নেমেছে, খুব ভালো পারফরম্যান্স করেছে। তার ফিটনেসও ভালো। তাই এই দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ। এদিকে চোটের কারণে আনচেলত্তির প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পান নি বার্সেলোনা তারকা রাফিনিয়ার, পিএসজি সেন্টার ব্যাক মারকিনিওস ও লিভারপুল গোলকিপার আলিসন বেকার। এদিকে দীর্ঘ সময় পর দলে ফেরার ডাক পেয়েছেন ডিফেন্ডার এদের মিলিতাও, ইগর জেসুস।

ব্রাজিল স্কোয়াড: গোলকিপার: এদেরসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসর) ও হুগো সউজা (করিন্থিয়ান্স)। ডিফেন্ডার: কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ভ্যান্ডারসন (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), ফ্র্যাব্রিসিও সান্তোস (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি) ও ওয়েসলি (রোমা)। মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহ্যাম্পটন) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)। ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথিয়াস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা