শেষ মুহূর্তে জয় তুলে নিল ব্রাজিল, আটকে গেল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রীতিমতো তরতরিয়ে ছুটে চলেছে ব্রাজিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রীতিমতো তরতরিয়ে ছুটে চলেছে ব্রাজিল। বৃহস্পতিবার রাতে অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় তুলে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাশাপাশি, মরিয়া চেষ্টা করেও আটকে গেল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করল স্কালোনির শিষ্যরা।

 ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়েছিল সেলেকাওরা। কিন্তু তার জন্য একবিন্দুও দমে যায়নি তিতের দল। শেষ মুহূর্তে বাজিমাত করে ম্যাচ পকেটে পুরে নেন হলুদ জার্সিধারীরা। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ভেনেজুয়েলা।

 তবে দ্বিতীয়ার্ধে রীতিমতো জ্বলে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ এসে আছড়ে পড়তে থাকে ভেনেজুয়েলার ডিফেন্সে। ম্যাচের ৭১ মিনিটে আসে সাফল্য। গোল পরিশোধ করে দেয় সেলেকাওরা। সমতা ফেরান মারকুইনহোস। এরপর নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক আগে পেনাল্টি পায় তিতের দল। আর স্পটকিক থেকে গোল করতে একদমই ভুল করেননি গ্যাব্রিয়েল। ফলে এগিয়ে যায় ‘পেলের দেশ’। সংযুক্তি সময়ের একেবারে শেষ মুহূর্তে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অ্যান্টোনি। বিশ্বকাপের বাছাই পর্বে এই নিয়ে টানা ৯ ম্যাচে জিতল ব্রাজিল। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেননি নেইমার।

অন্যদিকে, দুরন্ত ফর্মে থেকেই প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। মরিয়া প্রচেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস