মাঠেই রেফারিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ফুটবলারের বিরুদ্ধে

রীতিমতো অস্বাভাবিক ঘটনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রীতিমতো অস্বাভাবিক ঘটনা। মাঠের মধ্যেই রেফারিকে খুনের চেষ্টা করলেন এক ফুটবলার। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ক্লাব ফুটবলে। যাকে কেন্দ্র করে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে।

একটি খেলায় ব্রাজিলের স্পোর্টিং ক্লাব সাও পাওলো মুখোমুখি হয়েছিল গুয়ারানির। ম্যাচের ১-০ ব্যবধানে এগিয়ে ছিল গুয়ারানি। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন স্পোর্টিং ক্লাব সাও পাওলোর ফুটবলার উইলিয়াম রিবেইরোর বিরুদ্ধে ফাউল দেন রেফারি। আর তারপর সঙ্গে-সঙ্গেই উইলিয়াম রাগ ধরে রাখতে না পেরে রেফারিকে ভীষণ জোরে মাথা দিয়ে আঘাত করেন। ফলে রেফারি মাটিতে পড়ে যায়। এরপর রেফারিকে সজোরে একটা লাথি মারেন উইলিয়াম।

মাঠে উপস্থিত বাকি ফুটবলাররা দৌড়ে গিয়ে উইলিয়ামকে আটকে দেন। আর রেফারিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ম্যাচ আধিকারিক বিষয়টার জন্য খুবই রেগে গিয়েছেন। তিনি স্পোর্টিং ক্লাব সাও পাওলোর ফুটবলার উইলিয়ামের বিরুদ্ধে রেফারিকে খুনের অভিযোগ এনেছেন। আর স্পোর্টিং ক্লাবও ইতিমধ্যেই তাঁকে ছেড়ে দিয়েছে।    

 

 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস