ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ প্রাক্তন বান্ধবীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে উঠল এক মহিলাকে গুম করে দেওয়ার হুমকির অভিযোগ। এ বিষয়ে অভিযোগ দায়ের করার পর আদালত ওই মহিলার সুরক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বলেছেন, ওই মহিলার আশেপাশে যেন লুইজ যেতে না পারেন সেই বিষয়টিও নিশ্চিত করতে।

৩৮ বছর বয়সী লুইজ চলতি মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাপোস এফসি-তে নাম লিখিয়েছিলেন। এর আগে তিনি ছিলেন ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায়। যে তরুণীকে গুম করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে তিনি জানিয়েছেন এই ফোর্তালেজায় থাকার সময় থেকেই লুইজের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। আবার ওই সময়তেই ইনস্টাগ্রামে মহিলাকে হুমকি দিয়েছিলেন লুইজ।

ব্রাজিলের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর ফুটবলার লুইস এর বিরুদ্ধে অভিযোগ আনা নারীর নাম ফ্রান্সিস্কা ক্যারোলাইন বারবারোসা। তিনি পেশায় একজন সমাজকর্মী। থাকেন শিয়ারা প্রদেশের সেনাদর পম্পেউ শহরে। তার একটি ছেলেও রয়েছে। গত ২৫ অগস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বারবারোসা। তিনি বলেন ফোর্তালেজায় খেলার সময় লুইজের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সময় তিনি ওই খেলোয়াড়ের কাছ থেকে হুমকি পান। পুলিশে অভিযোগের পরের দিন আদালতে নিজের সুরক্ষার চেয়ে আবেদন জানান বারবারোসা। বুধবার সিয়ারার কোর্ট অফ জাস্টিস রিস্ট্রেনিং আদেশ দেন যাতে লুইজের কাছ থেকে বারবারোসার সুরক্ষা দেওয়া নিশ্চিত করে পুলিশ প্রশাসন।

শুক্রবার জিওয়ানের পক্ষ থেকে ওই মহিলার আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরার সঙ্গে যোগাযোগ করা হয়। টাভোরো জানান, বারবারোসা ফুটবলার লুইজের খরচে এসেছিলেন। তারা ইনস্টাগ্রামে কথাবার্তাও বলতেন। সেখানেই হুমকি দেয়া হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল