প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ার্ন বুথ

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রয়াত হলেন ব্রায়ার্ন বুথ। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন খেলোয়াড়ের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৯ বছর। তবে ব্রায়ার্ন বিশ্ববাসীর কাছে পরিচিত ছিলেন তাঁর অনন্য নজির-এর জন্য। যে নজির অন্য আর কেউ স্পর্শ করতে পারেননি এখনও অবধি। আর ভবিষ্যতে তা পারবেন কি না তা নিয়েই যথেষ্ট সন্দেহ রয়েছে সকলের। ব্রায়ার্নের মৃত্যুর সত্যতা স্বীকার করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

দেশের হয়ে ক্রিকেট ও হকি খেলার রেকর্ড বিশ্বের প্রায় অনেক খেলোয়াড়দের দখলেই রয়েছে। কিন্তু ব্রায়ার্ন বুথের দখলে রয়েছে সেই রেকর্ড যা হয়তো থেকে যাবে আজীবন অম্লিন অবস্থায়। সেই রেকর্ডটি কি জানেন?  সেই রেকর্ডটি হল, ব্রায়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে যেমন হকি খেলেছেন, ঠিক তেমনই অ্যাশেজ টেস্টেও জাতীয় দলের হয়ে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নেমেছেন। এবং সেই অ্যাসেজে তাঁর হাতেই ছিল অধিনায়কের আর্মব্যান্ড।

আরও জানতে পড়ুন: শনিবার থেকে আর্জেন্টিনায় শুরু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

এ হেন কিংবদন্তী একজন খেলোয়াড়ের সম্বন্ধে বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্তা নিক হুকলি বলেন, ক্রিকেট জগতে ব্রায়ার্ন ছিলেন একজন সম্মানিত ক্রিকেটার। আমরা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিংবদন্তী এই ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। আমরা সমবেদনা জানাই ব্রায়ার্নের স্ত্রী জুডি ও তাঁর শোকতপ্ত পরিবারবর্গকে।

ব্রায়ার্ন জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট ম্যাচ খেলেন। সেই ম্যাচে তাঁর মোট রান ১,৭৭৩। তবে রান হাজারের ওপর করলেও, উইকেট সেভাবে পাননি ব্রায়ার্ন। মাত্র ৩টি উইকেট পকেটে পুড়েছেন তিনি।

ব্রায়ার্ন অ্যাসেজে খেলার সুযোগ পান ১৯৬১ সালে। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর। তার আগে অবশ্য ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি অস্ট্রেলিয়ার হকি দলের অন্যতম সদস্য ছিলেন।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব