ম্যাচ চলাকালীন ফোন ঘাঁটাঘাঁটি, রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দরকে নোটিশ দিল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছে রাজস্থান রয়‍্যালস (আরআর)। একটি ম্যাচও না হেরে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ। তবে এর মধ্যেই বিতর্কে জড়িয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দর। ডাগ আউটে তাঁকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যাওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক। সেই সময়ে তাঁর পাশে বসে ছিলেন বৈভব সূর্যবংশীও। সেই ঘটনা নিয়ে এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( BCCI ) একটি নোটিশ জারি করে তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর এই কাজের পেছনে একটি চিকিৎসাজনিত জরুরি বিষয় থাকতে পারে।

গত সপ্তাহে গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালসের আগের আইপিএল ম্যাচে, ডাগআউটে বসে ভিন্দরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। যা আইপিএলের প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ) প্রোটোকল লঙ্ঘন করে। নিয়ম অনুযায়ী, টিম ম্যানেজাররা শুধুমাত্র ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, আর ডাগআউটে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি কেবল মনোনীত টিম অ্যানালিস্টের জন্য সীমাবদ্ধ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে বিসিসিআই-এর দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (ACSU) ভিন্দরকে একটি নোটিশ দিয়েছে, তদন্ত শুরু করেছে এবং তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে এই কাজের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল ওই প্রকাশনাকে বলেন, “আমরা এসিএসইউ-কে ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন পেশ করতে বলেছি।”

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে খেলার সময় কেন ফিল্ডিংয়ে দেখা যায়নি বিরাটকে? মুখ খুললেন পাটিদার

বেশ কয়েকটি সূত্রে খবর মিলেছে,  ভিন্দারের ফোন ব্যবহার একটি চিকিৎসাজনিত জরুরি অবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল। জানা  গিয়েছে, তিনি অতীতে বেশ কয়েকবার গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন, যার মধ্যে ফুসফুসের সমস্যার  ঘটনাও ছিল, যার জন্য তাঁকে  নাগপুরের একটি হাসপাতালে দীর্ঘ সময় থাকতে হয়েছিল। যদিও  ACSU -এর একজন প্রাক্তন  কর্তা উল্লেখ করেছেন যে, টিম ম্যানেজাররা চিকিৎসার কারণে ফোন বহন করতে পারলেও, এর ব্যবহার অবশ্যই ড্রেসিংরুমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আরও বলা হয়েছে, শারীরিক সমস্যার কারণে রোমির ১০ কেজিরও বেশি ওজন কমে গেছে। তাঁর অ্যাজমাও আছে, যে কারণে তাঁকে বেশি দূর হাঁটতে বা ঘন ঘন সিঁড়ি ভাঙতে নিষেধ করা হয়েছে। তিনি দলের সঙ্গেই আছেন এবং ফ্র্যাঞ্চাইজির জন্য বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তাই তিনি নিয়মকানুন সম্পর্কে জানেন, কিন্তু ফোনটি তার কাছে ছিল শারীরিক সমস্যার কারণে।  

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, জখম ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা