‘খেলা পাগল ছিলেন’, বুদ্ধদেবের প্রয়াণে স্মৃতিচারণ সৌরভের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। বরাবর তাদের মধ্যে ছিল সুসম্পর্ক। বৃহস্পতিবার বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতিচারণ করলেন সৌরভ। বলেন, ‘ বুদ্ধদেব ছিলেন খেলাপাগল মানুষ। আমি যখন ভারতের অধিনায়ক ছিলাম সেইসময় ওনার সঙ্গে বিস্তর আলোচনা হত। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল।‘

পাশাপাশিই সৌরভ জানিয়েছেন, ‘ বুদ্ধবাবুর সঙ্গে আলোচনা হলেও কোনদিন রাজনীতি নিয়ে কোন কথা হয়নি। এতটাই উদারতা ছিল ওঁর মধ্যে। ‘ এদিন  লর্ডসের মাটিতে সেঞ্চুরি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ বলেন,’ লর্ডস থেকে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে  কলকাতায় সবে ফিরেছি। বিকেলে মহাকরণ থেকে আমাদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন এল ওপাশ থেকে তিনি শুরু করলেন, সৌরভ বলছেন, আমি আপনার লর্ডসের ইনিংস দেখেছি। খুব ভাল খেলেছেন। আপনাকে পরে আবার ফোন করব, সরকার থেকে আপনাকে সংবর্ধনা দেবে, সেটা জানিয়ে দেওয়া হবে।‘  খুব মেঁপে কথা বলতেন বলে জানিয়েছেন সৌরভ।

উল্লেখ্য, বুদ্ধদেবের সঙ্গে সৌরভের শেষ বার দেখা বা কথা হয়েছে ২০০৮-’০৯ সালে। এরপর তাদের মধ্যে কোন কথা হয়নি। মানুষ বুদ্ধদেবের প্রতি তাঁর অবিমিশ্র শ্রদ্ধা ছিল । এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সমবেদনা জানিয়েছেন  সৌরভ।

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫