চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফ্রিকান নেশনস কাপে নাটকীয় জয়ে শেষ ষোলোয় ক্যামেরুন

নিজস্ব প্রতিনিধি : আফ্রিকান নেশনস কাপে গাম্বিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ান ক্যামেরুন। অন্যদিকে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে ঘানা ও আলজেরিয়াকে।

গ্রুপ সির রানার্স আপ হিসাবে শেষ ষোলোয় পৌঁছে গেল ক্যামেরুন। গাম্বিয়াকে ৩-২ গোলে হারায় ক্যামেরুন। ক্রিস্টোফার উ-এর গোলে ক্যামেরুনকে এগিয়ে যায়। তবে ক্যামেরুনকে রুখে দিয়ে স্কোরবোর্ড ৩-৩ করে ফেলেছিলেন মোহম্মদ সান্নেহ। তবে ডিএআরের হস্তক্ষেপে সেই গোল বাতিল হয়। ওই গোল যদি বাতিল না হত, তাহলে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়ে যেত। তাহলে পয়েন্টের নিরিখে প্রতিযোগিতা থেকে ছিটকে যেত ক্যামেরুন।

এদিন প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধে সবকটি গোল হয়েছে।এই ক্যামেরুনের গ্রুপ থেকেই তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে সেনেগাল। ক্যামেরুনের পর এই গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ ষোলোয় গেল গিনি।

অন্যদিকে ক্যামেরুন জিতে যাওয়ায় শেষ ষোলোয় যাওয়া হল না ঘানার। বি গ্রুপের তৃতীয় স্থানে থাকা ঘানা তাকিয়ে ছিল সেরা চারটি তৃতীয় দলের একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা। কিন্তু ক্যামেরুন জিতে যাওয়ায় সেটা আর সম্ভব হল না। অন্যদিকে ডি গ্রুপে মৌরিতানিয়ার কাছে হার মানতে হল আলজেরিয়াকে। ১-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেল মৌরিতানিয়া।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ