১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

মহিলাদের ফুটবলে বিশ্বরেকর্ড গড়লেন অলিভিয়া স্মিথ। প্রায় ১০ লাখ পাউন্ড খরচ করে কানাডার ২০ বছরের এই মিডফিল্ডারকে কিনে নিল আর্সেনাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলাদের ফুটবলে বিশ্বরেকর্ড গড়লেন অলিভিয়া স্মিথ। প্রায় ১০ লাখ পাউন্ড খরচ করে কানাডার ২০ বছরের এই মিডফিল্ডারকে কিনে নিল আর্সেনাল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১১ কোটি ৫৫ লাখ টাকারও বেশি। মহিলাদের ফুটবল দলে এর আগে কেউ এত টাকা পাননি। এই প্রথম কোনও মহিলা ফুটবলারের সঙ্গে এত মুল্যের চুক্তি করল কোনও ক্লাব। সুতরাং নিঃসন্দেহে ইতিহাস গড়লেন অলিভিয়া স্মিথ। যদিও গত জানুয়ারিতে আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ড তথা ১০ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে সই করিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি। নাওমি গিরমা তখন সান ডিয়াগো ওয়েভে ছিলেন। সেখান থেকেই তাঁকে কিনে নেয় চেলসি। সুতরাং তখনও পর্যন্ত বিশ্বের দামি মহিলা ফুটবলার ছিলেন নাওমি গিরমা। কিন্তু এবার তাঁকে টপকে শীর্ষে জায়গা করে নিলেন অলিভিয়া স্মিথ।

প্রায় ১০ লাখ পাউন্ডে তাঁকে কিনে নিল আর্সেনাল। প্রথমে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিতে খেলতেন স্মিথ। ২০২৩-২৪ মরসুমে স্পোর্টিং সিপির হয়ে ২৮ ম্যাচে ১৬ গোল করেছিলেন। এছাড়া ২০১৯ সালে ১৫ বছর বয়সে তিনি কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেছিলেন। তবে ২০২৩ সালে পেশাদারি ফুটবল খেলা শুরু করেন স্মিথ। গত মরসুমে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি। EPL-এ তিনি দলটার হয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেছিলেন। এমনকী লিভারপুলে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি।

পাশাপাশি ইংল্যান্ডে মহিলাদের লিগের সেরা ফুটবলার হন তিনি। এরপর থেকে তাঁর চাহিদা বাড়তে থাকে। একের পর এক ক্লাবগুলির কাছেও তাঁর চাহিদা বাড়তে থাকে। তাঁকে দলে টানার জন্যে চেলসি এবং অলিম্পিক লিওঁর মতো ক্লাবগুলিরও প্রতিযোগিতা চলছিল। কিন্তু স্মিথকে ছাড়তে রাজি হননি লিভারপুল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত আর্সেনালের দর উপেক্ষা করতে পারল না তারা। এমনকী স্মিথ নিজেও আর্সেনালে যোগ দিতে আগ্রহী ছিলেন। রেকর্ড টাকায় আর্সেনালের সঙ্গে চুক্তি সই করে স্মিথ জানান, তাঁর জন্যে আর্সেনালের দলে নাম যোগ হওয়াটা সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় খেতাবজয়ী দলের হয়ে খেলার স্বপ্ন ছিল তাঁর দীর্ঘদিন ধরে। অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। তিনি রোমাঞ্চিত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল