২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্লো আনসেলোত্তির উপরেই ভরসা রাখল ব্রাজিল। ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে এই ইতালীয় কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গতকাল, বৃহস্পতিবার (১৫ মে) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। আনসেলোত্তির চুক্তি বাড়ানোকে ব্রাজিলের ফুটবল ইতিহাসের ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ।

রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং চেলসির মতো ক্লাব ফুটবলে অবদান রেখেছেন আনসেলোত্তি। তাঁর হাত ধরেই বিদেশি ক্লাব ফুটবলে আমূল পরিবর্তন আসে। তাই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনসেলোত্তিকে দায়িত্ব দেন। বিগত কয়েকবছর ধরে ব্রাজিলের হতশ্রী পারফরম্য়ান্স গোটা বিশ্বকে হতাশ করেছে। ব্রাজিল ভক্ত ফুটবল প্রেমীরা ক্ষোভপ্রকাশ করেছেন দলের খেলা দেখে। তাই ব্রাজিলকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে কার্লো আনসেলোত্তির কাঁধে। নতুন করে দায়িত্ব পেয়ে ৬৬ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের আধিপত্য পুনরুদ্ধারে তিনি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একেবারে প্রথম মিনিট থেকেই আমি বুঝতে পেরেছিলাম, এই দেশের কাছে ফুটবলের অর্থ কী। গত এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে বিশ্বমঞ্চের একেবারে শীর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’ অন্যদিকে সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ এক বিবৃতিতে  বলেন, ‘কার্লো আনসেলোত্তির চুক্তির মেয়াদ বৃদ্ধি আমাদের সেই অঙ্গীকারে আরেকটি দৃঢ় পদক্ষেপ। এই চুক্তির ফলে আমরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জাতীয় দলের পরিকাঠামো আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারব।’ 

আরও পড়ুন: ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

সিবিএফ কর্মকর্তারাও এই মেয়াদ বৃদ্ধির প্রতি  সমর্থন জানিয়েছেন। সহ-সভাপতি গুস্তাভো দিয়াস আনসেলোত্তির কৃতিত্ব ও ব্যক্তিত্ব উভয়েরই প্রশংসা করেছেন। বলেছেন, ‘আনসেলোত্তির জীবনবৃত্তান্ত ও কর্মজীবনই তার পরিচয়। কিন্তু এর বাইরেও, তিনি একজন অসাধারণ মানুষ। আমরা অত্যন্ত সন্তুষ্ট।’  ২০১৮ এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ে হতাশায় ভুগছিল ব্রাজিল। জাতীয় দলকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় ব্রাজিল কার্লো আনসেলোত্তিকে নিয়োগ করে। ২০১৪ সালে নিজেদের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে সেমি-ফাইনালে হার এখনও ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আনসেলোত্তি ১০টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে পাঁচটিতে জয় এসেছে। দুটি ড্র হয়েছে এবং তিনটি ম্যাচে ব্রাজিল হেরেছে। রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ম্যানেজার সম্প্রতি স্বীকার করেছেন যে, তিনি পরবর্তী বিশ্বকাপের পরেও দায়িত্ব পালন আগ্রহী।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?