দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বিশ্বকাপের প্রথম চার ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। কম টিপ্পনি আর সমালোচনা শুনতে হয়নি তাঁকে। বুধবার নিজের চওড়া ব্যাটে সব সমালোচনা আর ব্যঙ্গের জবাব দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে শতরান করে বিশ্বকাপে দ্রুত শতরান করার মালিক হলেন। সিংহাসনচ্যূত করলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামকে। ম্যাক্সওয়েলের এদিনের ব্যাটিং যারা দেখেননি তারা পরে যে আপশোষ করবেন তা বলাই বাহুল্য।

এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জোস ইংলিশ আউট হওয়ার পরে ক্রিজে এসেছিলেন ম্যাক্সওয়েল। তখন অস্ট্রেলিয়ার রান ছিল চার উইকেট হারিয়ে ২৬৬। ম্যাচের বাকি ছিল ১১ ওভার। চলতি বিশ্বকাপে ছন্দে না থাকা ম্যাক্সওয়েল আদৌ কিছু করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু তাদের সবাইকে বোকা বানিয়ে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকলেন। প্রথম ২০ বলে করেন ৩৪ রান। পরের ৭ বলে ১৬ রান যোগ করে অর্ধ শতরানের গণ্ডি টপকে যান। আর ওই অর্ধ শতরানের গণ্ডিই ম্যাক্সওয়েলের আত্মবিশ্বাসের ভিতটাকে শক্ত জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল।

অর্ধ শতরানের পরেই রুদ্রমূর্তি ধারণ করেন। পরের ২০ বলেই শতরানের গণ্ডি টপকে যান। ২০ বলের মধ্যে চার হাঁকান দুটি। আর ছক্কা হাঁকান ৬টি। অর্থা‍ৎ ৮ বলেই তোলেন ৪৪ রান। বাকি রান দৌড়ে সংগ্রহ করেন। শেষ পর্যন্ত শেষ ওভারে লোগান ভ্যান বিকের বলে থামে ম্যাক্সওয়েল ঝড়।  ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি। গত ৭ অক্টোবর দিল্লির মাঠেই বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার। এদিন সেই একই মাঠে দ্রুততম শতরান করার ক্ষেত্রে মার্করামকে ছাপিয়ে গেলেন ম্যাক্সওয়েল।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ