CFL 2023: সুপার সিক্সে মহমেডানের কাছেও হার লাল-হলুদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপ ফাইনালে ১০ জনের মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে বুধবার ১০ জনের মহমেডানের কাছে হারল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ফল ২-১। সাদা-কালো ব্রিগেডের হয়ে জোড়া গোল করেছেন ডেভিড লালানসাঙ্গা। আর ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন নন্দকুমার। ম্যাচ শেষে মাঠের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত রেফারি ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কিশোর ভারতী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন সাদা-কালো শিবিরের ফুটবলাররা। পাঁচ মিনিটের মাথাতেই গোল পেয়ে যায় মহমেডান। লালরেমসাঙ্গার ক্রস থেকে পাওয়া বল আলতো টোকায় ইস্টবেঙ্গলের জাকে জড়ান ডেভিড লালানসাঙ্গা। গোল খাওয়ার পরেই শোধের জন্য ঝাঁপায় লাল-হলুদ ব্রিগেড। ১৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল অধিনায়ক অতুল উন্নিকৃষ্ণণের ভলি প্রতিহত করেন মহমেডান গোলরক্ষক পদম। তিন মিনিট বাদে মহমেডানের আক্রমণ রুখে দেন লাল-হলুদ গোলরক্ষক কমলজিৎ সিংহ । ৩৭ মিনিটের মাথায় লালরেমসাঙ্গার থেকে বল পেয়ে ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্যবধান বাড়ান ডেভিড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। ৫৮ মিনিটের মাথায় বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তীর শট হাত দিয়ে থামান মহমেডানের ইরশাদ। লাল-হলুদকে পেনাল্টি দেওয়ার পাশাপাশি ইরশাদকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন নন্দকুমার।

১০ জনের মহমেডানকে পেয়ে চেপে ধরে ইস্টবেঙ্গল। একাধিকবার গোল করার মতো সুযোগও পেয়েছিলেন নন্দকুমার-শৌভিক চক্রবর্তীরা। কিন্তু কাজের কাজ করতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় লাল-হলুদ শিবিরকে।

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে