কলকাতা ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে জয়ী লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরসুমের প্রথম ডার্বিতে জয়ী লাল-হলুদ ব্রিগেড। শনিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল করেছেন পি ভি বিষ্ণু ও জেসিন টিকে। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের শেষ লগ্নে গোল করে ব্যবধান কমান সুহেল আহমেদ ভাট। টানা তিন ম্যাচ জয়ে লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল লাল-হলুদ।  

এদিন ম্যাচের শুরু থেকেই কলকাতা ফুটবল লিগে প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে গোলের মালা পরানো লাল-হলুদ ব্রিগেড সবুজ মেরুনের রক্ষণে আক্রমণের ঝড় তোলে। যদিও বেশ কিছু সুযোগ তৈরি করেও কাঙ্খিত গোল পাননি রোশাল, তন্ময় দাসেরা। ২০ মিনিটের মাথায় গোলের দারুণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে বল ধরে বাড়িয়েছিলেন। সেই বল নিয়ে বক্সে ঢুকে মোহনবাগানের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন পি ভি বিষ্ণু। কিন্তু সেই শট পোস্টে ঘেঁষে বেরিয়ে যায়। মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে আসছিল সবুজ মেরুনের খেলোয়াড়রাও। যদিও ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজ্যোতি মজুমদারকে খুব একটা কঠিন পরীক্ষায় ফেলতে পারেননি প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় খেলা।

দ্বিতীয়ার্ধে গোলের রাস্তা ঝুঁজে পেতে সায়ন বন্দ্যোপাধ্যায় ও সার্থক গলুইকে নামিয়ে দেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। তাতেই বাজিমাত হয়। শুরুতেই সায়নের শট গোললাইন থেকে সেভ করে দলের নিশ্চিত পতন রোধ করেন সবুজ মেরুনের রক্ষণ ভাগের এক খেলোয়াড়। ৫০ মিনিট মাঝ মাঠ থেকে ভাসানো বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন বিষ্ণু। তার পরে রাজ বাসফোর ও গ্লেন মার্টিন্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এক গোলে এগিয়ে যাওয়ার পরে আক্রমণের ঝাঁজ বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। ৫৯ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। সায়নের পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও নিশানা ভেদ করতে পারেননি বিষ্ণু। ফিরতি বল থেকে আরও দু’বার গোল করার সুযোগ পেয়েছিল  ইস্টবেঙ্গল। দু’বারই বল বাগান ফুটবলারদের পায়ে লেগে প্রতিহত হয়। ৬৪ মিনিটে বাগান গোলরক্ষক রাজা বর্মন পাস বাড়ান  সৌরভকে।  তাঁর কাছ থেকে বল কেড়ে ফাঁকায় থাকা জেসিনকে বল বাড়ান আমান। মোহনবাগানের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করেন জেসিন। ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল জোসেফ জাস্টিনকে। কিন্তু ১০ জনের ইস্টবেঙ্গলকে চাপে ফেলতে ব্যর্থ হন বাগানের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ৬ মিনিটের মাথায় ডান দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন বাগানের টাইসন সিংহ। সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে ব্যবধান কমান অরক্ষিত থাকা সুহেল।

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন