নজির জাদরানের, ইংল্যান্ডকে ৩২৬ রানের লক্ষ্য দিল আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি লাহোর: প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ইব্রাহিম জাদরানের অসাধারণ  ব্যাটিংয়ের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল আফগানিস্তান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ‘বাঁচা-মরার’ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান তুললেন হাশমাতুল্লাহ শাহিদিরা। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার বাদে আর কোনও বোলারই দাগ কাটতে পারেননি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত প্রথম দিকে ব্যুমেরাং হয়ে যায়। পঞ্চম ওভারেই জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। প্রথম বলে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (৬)। পঞ্চম বলে ফেরেন সেদিকুল্লাহ অটল (৪)। সেই ধাক্কা সামলানোর আগে ফিরে যান আগের ম্যাচের সর্বোচ্চ রানকারী রহমত শাহ(৪)। প্রথম পাওয়ার প্লে-তে ৩৭ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে আফগানিস্তান। আর ঠিক তখনই দলকে বিপদ থেকে টেনে তুলতে পরিত্রাতা হিসাবে হাজির হন ইব্রাহিম জাদরান। একা কুম্ভ হয়েই ইংলিশ বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেন তিনি। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদির সঙ্গে জুটি বেঁধে বিপর্যয় সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। চতুর্থ উইকেটে দুজনে ১০৩ রান যোগ করেন। হাশমাতুল্লাহকে (৪০) ফিরিয়ে জুটি ভাঙেন আদিল রশিদ। তবে তাতে ইংলিশদের খুব একটা লাভ হয়নি।

পঞ্চম উইকেটে আজমাতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জাদরান। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আফগান ব্যাটার হিসাবে শতরান করার নজিরও গড়েন। শতরানের পরেই হাত খুলে ঝোড়ো ব্যাটিং করতে থাকেন তিনি। অন্যপ্রান্তে থাকা ওমরজাই ফেরেন ৩১ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে জেমি ওভারটনের বলে ফিরে যান। সাত নম্বরে নেমে চালিয়ে খেলতে থাকেন মহম্মদ নবি। তাঁর আক্রমণের মুখে পড়ে দিশেহারা হয়ে যান ইংলিশ বোলাররা। ১৪৬ বলে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন জাদরান। তাঁকে আউট করেন লিয়াম লিভিংস্টোন। দুই বল বাদে ফেরেন মহম্মদ নবি (২৪ বলে ৪০)।

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি