রবীন্দ্রের চওড়া ব্যাটে সেমিতে নিউজিল্যান্ড, বিদায় পাকিস্তান-বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল বাবর আজম-নাজমুল হোসেন শান্তদের। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ২৩৬ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে রাচিন রবীন্দ্রের অনবদ্য শতরানের দৌলতে ২৩ বল বাকি থাকতেই হাতে ৫ উইকেট রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। গ্রুপ শীর্ষে কে থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল কিউইরা। পাকিস্তানের বিরুদ্ধে শতরানকারী উইল ইয়ং প্রথম ওভারের শেষ বলে তাসকিন আমেদের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন। চতুর্থ ওভারে কেন উইলিয়ামসনকে (৫) ফিরিয়ে ফের ধাক্কা দেন নাহিদ রানা। ১৫ উইকেটে দুই উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র মাথা ঠাণ্ডা করে বাংলাদেশি বোলারদের আক্রমণ সামলে বিপর্যয় কাটিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ হওয়ার পরে কনওয়েকে (৩০) ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

কেননা চতুর্থ উইকেটে রাচিন রবীন্দ্র ও টম লাথাম দেখেশুনে খেলতে থাকেন। একপ্রান্ত ধরে রেখেছিলেন লাথাম। কিন্তু আন্য প্রান্তে মারমুখি মেজাজে ব্যাট করতে থাকেন রবীন্দ্র। অবলীলায় দুজনে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ওভার প্রতি প্রয়োজনীয় রান রেট যাতে কখনই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে দিকে বিশেষ নজর রেখেছিলেন দুই ব্যাটারই। রবীন্দ্র আর লাথাম যত ক্রিজে থিতু হচ্ছিলেন ততই মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৯৫ বলেই নিজের শতরানে পৌঁছে যান রবীন্দ্র। দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার পরেই অবশ্য রিশাদ হোসেনের বলে সাজঘরে ফিরতে হয় ভারতীয় বংশোদ্ভুত ব্যাটারকে। আউট হওয়ার আগে ১০৫ বলে ১১২ রানের এক অসাধারণ ইনিংস খেলেন রবীন্দ্র। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও একটি ছক্কায়।

রবীন্দ্র আউট হওয়ার পরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরানকারী টম লাথাম। যদিও অকারণে রান নিতে গিয়ে মাহমুদুল্লাহের ছোড়া থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে ৭৬ বলে ৫৫ রান করে যান লাথাম। এর পরে গ্লেন ফিলিপস (অপরাজিত ২৪) ও মিশেল ব্রেসওয়েল (অপরাজিত ১১ ) দলকে জয় এনে দেন।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা