আচমকা বদলে গেল আইপিএলের ফাইনালের সময়, দেখে নিন কেন

বোর্ডের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল চলতি আইপিএলের মেগা ফাইনালের সময়। জানা গিয়েছে, আগামী ২৯ মে আমেদাবাদে হতে চলা ফাইনাল ম্যাচের সময় ৩০ মিনিট পিছিয়ে দিয়েছে বিসিসিআই। ফলে, ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে রাত ৮টা থেকে শুরু হবে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে সমাপনী অনুষ্ঠান হবে। যেটি চলবে  প্রায় ৫০ মিনিটের বেশি সময় ধরে। গত দুই বছর কোভিডের কারণে আইপিএলের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। কিন্তু চলতি বছর সমাপনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 

বিসিসিআইয়ের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘আইপিএলের ফাইনাল খেলা শুরুর সময় খানিকটা পিছিয়ে গেল। রাত আটটা থেকে খেলা শুরু হবে। ৫০ মিনিটের সমাপনী অনুষ্ঠানের জন্যই এই পরিবর্তন করতে হচ্ছে। ২০১৯ সালে শেষবার আইপিএলের সমাপনী অনুষ্ঠান হয়েছিল। কিন্তু তারপরের দুই বছর কোভিডের কারণে এটা করা যায়নি। তাই এবার জাঁকজমক করে সমাপনী অনুষ্ঠান করার ভাবনা রয়েছে’।

সূত্রের  খবর, আইপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন এ আর রহমান এবং রনবীর সিংয়ের মতো তারকারা পারফর্ম করতে পারেন।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন