চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হায়দরাবাদকে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া চেন্নাই

নিজস্ব প্রতিনিধি : রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হার মানতে হয়েছিল চেন্নাইকে। এদিন ঘরের মাঠে চেন্নাই কি পারবে হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে, এখন সেটাই দেখার।

জানা যাচ্ছে, এদিন প্রথম একাদশে পরিবর্তন নাও আনতে পারে চেন্নাই সুপার কিংস। এদিনও অজিঙ্কা রাহানে ও শর্দুল ঠাকুরকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। চেন্নাই সুপার কিংস যদি প্রথমে ব্যাট করে, তাহলে অজিঙ্কা রাহানেকে খেলানো হতে পারে। অন্যদিকে বোলিংয়ের সময়ে শর্দুল ঠাকুরকে খেলানো হতে পারে।

অন্যদিকে দুর্ধর্ষ ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদ এদিন আত্মবিশ্বাসের সঙ্গেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে। গত ম্যাচে জয়দেব উনটকারকে দলে নেওয়া হয়েছে। এদিনের ম্যাচেও সেই দল রাখছে হায়দরাবাদ। গত ৮টি ম্যাচে ৫টিতে জয় পেয়ে ১০ পয়েন্ট রয়েছে হায়দরাবাদের। এদিনের ম্যাচে কি হায়দরাবাদ জিতে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে, এখন সেটাই দেখার। এর আগে আইপিএলে ২০ বার হায়দরাবাদ ও চেন্নাই পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০ বারের মধ্যে ১৪ বার হায়দরাবাদকে হারিয়েছে চেন্নাই। ফলে এদিনের ম্যাচে কি চেন্নাই জয় ছিনিয়ে নিতে পারবে, এখন সেটাই দেখার।    

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ