পারলেন না প্রজ্ঞানন্দ, দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনেস কার্লসেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত লড়াই করেও স্রেফ ভাগ্যের সহায়তা না পাওয়ায় ইতিহাস গড়তে পারলেন না ভারতীয় ‘বিস্ময় বালক’ রমেশবাবু প্রজ্ঞানন্দ। বৃহস্পতিবার বিশ্ব দাবার ফাইনালে টাইব্রেকারে হেরে গেলেন নরওয়ের ম্যাগনেস কার্লসেনের কাছে। তবে হারলেও দর্শক ও বিশ্বের বিখ্যাত দাবাড়ুদের প্রশংসা কুড়িয়ে্ছেন ১৮ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

আজারবাজাইনের বাকুবিতে বিশ্ব দাবার ফাইনালের প্রথম দুই গেমে দুর্দান্ত খেলে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লসেনকে রুখে দিয়েছিলেন প্রজ্ঞানন্দ। মঙ্গল ও বুধবার দু’টি ক্লাসিক্যাল রাউন্ডের খেলা ড্র হয়েছিল। ফলে টাইব্রেকারে গড়িয়েছিল     খেলা। এদিন প্রজ্ঞানন্দের দিকে তাকিয়ে ছিল বিশ্বের কোটি কোটি দাবাপ্রেমী। টাইব্রেকারে ভারতের বিস্ময় বালক বাজিমাত করতে পারেন বলে অনেকেই বাজি ধরেছিলেন। এদিন শুরু থেকেই দুই প্রতিযোগী রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেছিলেন। রাজাকে সামলে রাখতে গিয়ে কিছুটা ধীর তালে খেললেন দু’জনে। মাঝে একৃই চাল দিতে প্রায় সাড়ে ছয় মিনিট সময় নেন প্রজ্ঞানন্দ। আর সময় নিয়েই কার্যত খানিকটা ছিটকে যান তিনি। সময় কম থাকায় এক সময়ে ভারতীয় গ্র্যান্ডমাস্টারের রাজা অরক্ষিত হয়ে পড়ে। আর সেই সুযোগ কাজে লাগান ক্ষুরধার বুদ্ধির কার্লসেন। শেষ পর্যন্ত প্রথম র‍্যাপিড রাউন্ডে প্রতিদ্বন্দ্বীর কাছে হার স্বীকার করে নেন প্রজ্ঞানন্দ।

দ্বিতীয় র‍্যাপিড রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন কার্লসেন। প্রথম রাউন্ডে হেরে যাওয়া প্রজ্ঞানন্দ প্রচণ্ড চাপের মুখে পড়ে প্রতিটি চালের জন্য অতিরিক্ত সময় নিতে থাকেন। আর পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন ফুরফুরে মেজাজে খেলতে থাকেন। ২২ চালের শেষে দুই প্রতিদ্বন্দ্বীই ড্রয়ের সিদ্ধান্ত নেন। ফলে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে সমর্থ হন নরওয়ের দাবাড়ু। বিশেষজ্ঞদের মতে, প্রথম রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ছয় মিনিট সময় নিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেছেন প্রজ্ঞানন্দ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়