অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপে তৃতীয় সুইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়েছিল সুইডিশ মেয়েদের। শনিবার তৃতীয় স্থানাধিকারী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে মুখরক্ষা করল ইউরোপ দলটি। এ নিয়ে মহিলা বিশ্বকাপে চার বার সেমিফাইনালে উঠে চারবারই তৃতীয় স্থান দখল করে এক অনন্য নজির গড়লেন সুইডেনের মহিলা ফুটবলাররা।

ফিফার ক্রম তালিকায় তিন নম্বরে রয়েছে সুইডেন। অন্যদিকে অনেকটাই পিছিয়ে অস্ট্রেলিয়া। এদিন তৃতীয় স্থান অর্জনের ম্যাচে প্রতিপক্ষকে তেমন গুরুত্বই দেয়নি ইউরোপের দলটি। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে সুইডিশ ফুটবলাররা। মুহুর্মুহু আক্রমণ শানায় অস্ট্রেলিয়ার গোল পোস্ট লক্ষ্য করে। শেষ পর্যন্ত ৩০ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পেয়ে যায়। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ফ্রিডোলিনা রোলফো। গোল খাওয়ার পরে গোল শোধের জন্য তেড়েফুড়ে নেমেছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। বেশ কয়েকটি আক্রমণই তুলে এনেছিল। কিন্তু কোনও লাভ হয়নি। প্রথমার্ধের যোগ করা ৬ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার স্যাম কার। কিন্তু সেই শট প্রতিহত করে দলকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন সুইডিশ গোলরক্ষক মুসোভিচ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় সুইডেনের মেয়েরা। শেষ পর্যন্ত ৬২ মিনিটে অস্ট্রেলিয়ার জালে বল গলিয়ে ব্যবধান বাড়ান সুইডিশ অধিনায়ক কোসোভারে অ্যাসলানি। ৭০ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার স্যাম কার। কিন্তু এবারেও তাঁকে নিরাশ করেন সুইডিশ গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০ গোলে স্বাগতিকদের হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে সুইডিশ ফুটবলাররা।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে