ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের তৃতীয় সপ্তাহেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছেন বাবর আজমরা। আর তার আগেই ক্রিকেটারদের জন্য নয়া ব্যাটিং কোচ নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মাইক স্মিথকে ব্যাটিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রোটিয়ার তারকা ব্যাটার পাকিস্তান দলের বর্তমান ব্যাটিং কোচ আসাদ শফিকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন বাবর আজমরা। আগামী ১৯ আগস্ট লিডসে শুরু হচ্ছে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে লর্ডস ও বার্মিংহামে। ক্রিকেটের মক্কা লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ অগস্ট থেকে এবং বার্মিংহামে ৯ সেপ্টেম্বর থেকে। জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই বিজ্ঞাপন দেখে একাধিক প্রাক্তন ক্রিকেটার আবেদন জানিয়েছিলেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর মাইক স্মিথকেই বাবর আজমদের ব্যাটিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মাইক স্মিথকে বেছে নেওয়া হল কেন?

প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার মাইক স্মিথ লেভেল-চার উত্তীর্ণ কোচ। দীর্ঘদিন ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দলের কোচের দায়িত্ব সামলেছেন। এমনকি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অনেক দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। ফলে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং শৈলী নিয়ে তিনি বেশ পরিচিত। ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভাল। ফলে কোচ হিসেবে তিনি খেলোয়াড়দের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের সমস্যার সমাধান করতে পারবেন বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। ইদানিং পাকিস্তান দলের ব্যাটারদের পারফরম্যান্স যথেষ্টই হতাশাজনক। ফলে বড় রানের ইনিংস দাঁড় করানো যাচ্ছে না। বোলাররা ভাল বল করলেও কোনও লাভ হচ্ছে না। মাইক স্মিথ ব্যাটিং কোচ হিসেবে বাবরদের নয়া দিশা দেখাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের