ওয়েলিংটন টেস্টে খেলতে পারছেন না কনওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। তার আগে জোর ঝটকা কিউয়ি শিবিরে। ওয়েলিংটন টেস্টে খেলতে পারছেন না ডেভন কনওয়ে। কনওয়েকে ছাড়াই খেলতে নামার কথা জানিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি।

জানা গিয়েছে, কনওয়ের বদলে নিউজিল্যান্ড দলে রাখা হয়েছে হেনরি নিকোলাসকে। নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, কনওয়ের অনুপস্থিতিতে টম ল্যাথামের সঙ্গে ওপেন করবেন উইল ইয়াং। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ডেভন কনওয়ে। টেস্ট সিরিজ শুরুর আগে সেই চোটই কাল হয়ে দাঁড়াল বাঁহাতি ওপেনারের জন্য।

কনওয়ের বদলে যে খেলোয়াড়কে খেলানোর কথা হয়েছে, সেই উইল ইয়াং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাঁচ নম্বরে নেমে ৬০ রান করেছিলেন ইয়াং। তাই ইয়াংয়ের ব্যাটিংয়ের ওপরই আস্থা রাখছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ওয়েলিংটনে প্রথম টেস্টে না থাকলেও ক্রাইস্টচার্চে পরের টেস্টে কনওয়ে খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি জানিয়েছেন, ওয়েলিংটনের আকাশ, পিচের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। চোট ক্রিকেটেরই অংশ। এর ফলে অন্য ক্রিকেটারদের খেলার সুযোগ বেড়ে যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২