Copa America: ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ঠ থাকতে হল ব্রাজেলিয়ানদের। একের পর এক আক্রমণ শানিয়েও বল জালে জড়াতে পারলেন না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ানরা।

লস অ্যাঞ্চেলসের ইঙলেউড স্টেডিয়ামে একের পর এক গোল নষ্ট করে দেখা যায় ব্রাজিলিয়ানদের। কখনও বল ক্রসবারে লেগে ফেরত এসেছে আবার কখনও বল বাঁচিয়ে দিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক। এদিন প্রথমার্ধে ৩০ মিনিটের মাথায় ব্রাজিলিয় ফুটবলার মার্কুইনহোস একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ডিএআরে ধরা পড়ে, গোলটি বৈধ ছিল না। ম্যাচের বেশিরভাগ সময় ডিফেন্স করতে দেখা গিয়েছে কোস্টারিকাকে। মোট তিনটি শট গোলের লক্ষ্যে রাখতে পেরেছে ব্রাজিলিয় ফুটবলাররা। ভিনিসিয়ুস ও রাফিনহারারা একের পর এক গোল মিস করতে থাকায় ৭১ মিনিটে দুজনকেই তুলে নেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ওই দুই খেলোয়াড়ের পরিবর্তে সাভিও, এনদ্রিককে নামানো হলেও কোনও কাজে আসেনি। জানা গিয়েছে, পুরো ম্যাচে ৭৩.৫ ভাগ বল নিজেদের দখলে রেখেছিল ব্রাজিল। অন্যদিকে কোস্টারিকার দখলে ছিল মাত্র ২৬.৫ ভাগ।

অন্যদিকে এদিনের ম্যাচে কোস্টারিকা ব্রাজিলের গোলের লক্ষ্যে একটিও শট করতে পারেনি। সারা ম্যাচে একটি কর্নার কিক পেয়েছিল কোস্টারিকা। কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেনি। এদিন দর্শকাসনে বসেই ম্যাচ দেখলেন নেইমার। চোটের কারণে কোপায় খেলতে পারেননি তিনি।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল