রুদ্ধশ্বাসম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও ধরাশায়ী পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: শেষের লগ্নে প্রতি মুহুর্তেই ম্যাচের রং বদলাল। তবে অল্প রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়েও উড়ন্ত প্রোটিয়াদের কাছে হার মানতে হল পাকিস্তানকে। শুক্রবার গ্রুপ লিগে ১৬ বল বাকি থাকতে রুদ্ধশ্বাসম্যাচে বাবর আজমদের বিরুদ্ধে এক উইকেটে জয় তুলে নিলেল টেম্বা বাভুমারা। আর ওই জয়ের সুবাদে ভারতকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল দক্ষিণ আফ্রিকা। আর টানা চার ম্যাচ হেরে শেষ চারে যাওয়া কঠিন করে ফেললেন বাবর আজমরা।  

চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে এদিন মরণ বাঁচন ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও সৌদ সাকিল বাদে আর কোনও পাক ব্যাটারই বড় রানের ইনিংস খেলতে পারেননি। জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিং করতে শুরু করে দেন কুইন্টন ডি কক। চারের বন্যা বইয়ে দেন। বিধ্বংসী ডি কককে (১৪ বলে ২৪) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন শাহিন আফ্রিদি। এর পরে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও রাশি ভ্যান ডার ডুসেন জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে দারুণ ছন্দেই খেলছিলেন। দশম ওভারে বল করতে এসে বাভুমাকে (২৮) সাজঘরের পথ ধরান মহম্মদ ওয়াসিম। তৃতীয় উইকেটে ডুসেন ও মার্করান ৫৪ রানের জুটি গড়েন। ডুসেনকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন উসামা মির। আগের ম্যাচে বিধ্বংসী ব্যাট করা হেইনরিখ ক্লাসেন অবশ্য এদিন সুবিধা করতে পারেননি। মাত্র ১২ রান করে মহম্মদ ওয়াসিমের বলে প্যাভিলিয়নে ফিরে যান।

১৩৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলকে সেই চাপ থেকে অনেকটাই মুক্ত করেন মার্করাম ও ডেভিড মিলার। দুজনে পঞ্চম উইকেটে ৭০ রানের পার্টনারশিপ গড়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৩৪তম ওভারে ডেভিড মিলারকে (২৯) ফিরিয়ে ফের ব্রেক থ্রু এনে দেন শাহিন আফ্রিদি। সাত নম্বরে নেমেই তাণ্ডব শুরু করেন মার্কো জানসেন। তাঁকে (২০) থামান হ্যারিস রউফ। ৪১ তম ওভারে বল করতে এসে শতরানের দোরগোড়া থেকে আইডেন মার্করামকে (৯১)  ফিরিয়ে দেন উসামা মির। কোয়ে‍ৎজেকে (১০) আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের দিকে নিয়ে আসেন শাহিন আফ্রিদি। লুঙ্গি এনগিডি আউট হওয়ার সময়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৯ উইকেটে ২৬০। দাঁতে দাঁত চেপে লড়াই করে সেখান থেকে ম্যাচ জিতে নিল প্রোটিয়ারা। সৌজন্যে কেশব মহারাজ। 

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের