হাসান-বাঙ্গারদের মেয়াদ শেষ, ডুপ্লেসিদের নয়া কোচ ফ্লাওয়ার

Share:

মিজস্ব প্রতিনিধি: বিরাটদের মাথার ওপর থেকে হাত উঠল মাইক হাসান ও সঞ্জয় বাঙ্গারদের। ডুপ্লেসিদের নতুন হেড কোচ হিসেবে এবার দেখা যাবে অ্যান্ডি ফ্লাওয়ারকে। আজ, শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাইক হাসান ও সঞ্জয় বাঙ্গারের সঙ্গে পুনরায় চুক্তি হওয়ার কথা ছিল আরসিবির। কিন্তু তার এক মাস আগেই তাঁদেরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আরসিবি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আরসিবি ভাইস প্রেসিডেন্ট রাজেশ মেনন লন্ডনে গিয়ে ফ্লাওয়ারের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। আর তিনি আরসিবির হেড কোচের আসনে বসতে রাজি হন। এ প্রসঙ্গে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘আরসিবিতে যোগ দিতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি। মাইক হাসান ও সঞ্জয় বাঙ্গার গত চার মরশুম ধরে আরসিবিকে যেই সফলতায় নিয়ে গিয়েছেন, আমি সেই সফলতাকে ধরে রেখে নিজের সেরাটুকু সকলকে দিয়ে আরসিবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি ডুপ্লেসির সঙ্গে আরও একবার বাইশ গজ ভাগ করে নেব এটা ভেবে এখন থেকেই ভীষণ উত্তেজিত।’

প্রসঙ্গত, গত দুই মরশুম ধরে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হেড কোচের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারকে। আর এবার বিরাটদের মাথায় তাঁর আশীর্বাদের হাত উঠতে চলেছে। তবে নতুন কোচকে নিয়ে আগামী মরশুমে ডুপ্লেসির দদের মাথায় জয়ের শিরোপা ওঠে কিনা, এখন সেটাই দেখার।

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক