স্টোকসের দুরন্ত লড়াই ব্যর্থ, ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে লর্ডস টেস্টেও জয়ী অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: এজবাস্টন টেস্টে রুদ্ধশ্বাসকর লড়াই শেষে দুই রানে জিতেছিল অস্ট্রেলিয়া। লর্ডস টেস্টেও অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত ১৫৫ রানও প্যাট কামিন্সের কাছে হারের লজ্জা থেকে বাঁচাতে পারল না ইংল্যান্ডকে। পর পর দুই টেস্টে হেরে কার্যত অ্যাশেজ সিরিজ হারের মুখে এসে দাঁড়াল বিগ বেনের দল।

জয়ের জন্য শেষ দিনে ২৫৭ রানের দরকার ছিল ইংল্যান্ডের। হাতে ছিল ছয় উইকেট। ক্রিজে ছিলেন বেন ডাকেট ও অধিনাযক বেন স্টোকস। রবিবার সকাল থেকেই অজি বোলারদের আক্রমণকে নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল রেখেছিলেন দুজনে। শনিবার একাধিকবার জীবন পাওয়া ডাকেট শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু আগেরদিন একাধিকবার জীবন পাওয়া ডাকেটের (৮৩) ভাগ্য এদিন সহায় ছিল না। জোস হ্যাজেলউডের বলে খোঁচা মারতে গিয়ে ধরা পড়লেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। ডাকেট সাজঘরে ফেরত যাওয়ার পরে ইংল্যান্ড শিবিরের ভরসার পাত্র ছিলেন উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। কিন্তু দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে ১০ রানে ফিরলেন সাজঘরে।

বেয়ারস্টো ফিরতে দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক। রানের ফুলঝরি ছোটাতে থাকেন। অজি বোলারদের একাই সামলালেন। ওলি রবিনসন শুধুমাত্র স্থানুর মতো দাঁড়িয়েছিলেন। সপ্তম উইকেটে জুটি বেঁধে ১০৮ রান তুললেন দুজনে। যখনই মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার হাত থেকে জয় ছিনিয়ে নেবেন তখনই অঘটন। জোস হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন স্টোকস। আউট হওয়ার আগে নয়টি ছক্কা ও নয়টি চারের সাহায্যে ২১৪ বলে ১৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। স্টোকস আউট হওয়ার পরের ওভারে ফিরে যান ওলি রবিনসন। পরের ওভারে স্টুয়ার্ট ব্রড। আর ততক্ষণে ইংল্যান্ডের হার নিশ্চিত হয়ে যায়। কত রানে হারবে তা নিয়ে জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত জোশ টঙকে ফিরিয়ে দলকে জয় এনে দেন মিচেল স্টার্ক। জয়ের জন্য ৩৯১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩২৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ