পাকিস্তানের কাছে লজ্জার হার বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: আফগানিস্তানের বিরুদ্ধে যাদের ব্যাঘ্রগর্জন শোনা গিয়েছিল, সেই সাকিব আল হাসানরা এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হারলেন। প্রথমে ব্যাট করে ৩৮.৪ ওভারে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। জবাবে ৬৩ বল বাকি থাকতেই সাত উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেন বাবর আজমরা। শ্রীলঙ্কা আর ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছবেন সাকিবরা, অতি বড় বাংলাদেশ ভক্তও আর সেই স্বপ্ন দেখেন না।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বুধবার পাক পেসার ত্রয়ী শাহিন আফ্রিদি, হারিস রউফ আর নাসিম শাহের আগুন ঝরানো বোলিং সামলাতে ল্যাজেগোবরে হয়ে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা। অথচ সেই পিচেই মাথাঠাণ্ডা করে খেলে টাইগার বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে আনলেন ইমাম উল হক-মহম্মদ রিজওয়ানুর রহমানরা। ১৯৪ সালের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে তাড়াহুড়ো করেননি দুই  পাকিস্তানি ওপেনার। ৫৫ বলে ৩৫ রান সংগ্রহ করা পাক ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফখর জামানকে (৩১ বলে ২০) সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন। এর পরে অধিনায়ক বাবর আজমকে (১৭) ফিরিয়ে পাক শিবিরে আঘাত হানেন তাসকিন আমেদ।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন ইমাম উল হক ও মহম্মদ রিজওয়ান। ১০৪ বলে ৭৫ রান সংগ্রহ করেন দুজনে। শেষ পর্যন্ত ইমামকে সাজঘরে ফিরিয়ে ওই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৮৪ বলে ৫ চার আর ৪ ছক্কায় ইমাম সাজঘরে ফেরেন ৭৮ রানে। চতুর্থ উইকেটে সালমান আগাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিজওয়ান। ৭৯ বল খেলে সাতটি চার আর একটি ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন। সালমান অপরাজিত থাকেন ২১ বলে ১২ রান করে। ৩৯.৩ ওভারে সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাবর আজমরা।

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ