এই মুহূর্তে

‘দুশমন’ ‘ভারতে খেলতে আসছে না বাংলাদেশ, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাটকের যবনিকাপাত। শত্রু ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন না লিটন দাসরা। বিশ্বকাপ বয়কট করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টেস্ট ও একদিনের দলের অধিনায়কের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডেকে নির্দেশ দেওয়া হয়, বিশ্বকাপ খেলতে যেন ভারতে দল না পাঠানো হয়। সরকারের কাছ থেকে ওই নির্দেশ পাওয়ার পরেই বিসিবির তরফে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে জানানো হয়, নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচের আয়োজন করা হোক। প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে ওই গ্রুপে দেওয়া হোক। যদিও আয়ারল্যান্ডের তরফে আইসিসিকে স্পষ্ট জানানো হয়, গ্রুপ বদলানো যাবে না। ভারতের বিরুদ্ধে জেহাদে একমাত্র মোল্লার দেশ পাকিস্তান বাদে আর কাউকে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বুধবারই আইসিসির বোর্ড সভায় ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে ভোটাভুটিতে গোহারান হেরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘মোল্লার দেশ’ হিসাবে পাকিস্তান একমাত্র পাশে দাঁড়িয়েছিল। বাকি কোনও দেশ সমর্থন করেনি। উল্টে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ওই ডেডলাইন পাওয়ার পরে সিদ্ধান্ত নিতে এদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বোর্ডের শীর্ষ কর্তাদের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সব সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও বৈঠকে ডাক পেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ