বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ, তামিম ইকবালের দাদাকে সরিয়ে দিল বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ তুঙ্গে পৌঁছেছে। দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবালকে দলে রাখা হলে দেশের হয়ে অধিনায়কত্ব করা তো দূর, আর খেলবেন না বলে হুমকি দিয়েছেন সাকিব আল হাসান। আর ওই হুমকির জেরেই শুরু হয়েছে অশান্তি। তামিমের পক্ষে দাঁড়িয়েছেন একাধিক ক্রিকেটার। অন্যদিকে সাকিবের পক্ষ নিয়েছেন তাঁর দুই গডফাদার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে আগাম জানিয়েও বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পিছিয়ে দিতে হয়েছে বিসিবিকে। শুধু তাই নয়, তড়িঘড়ি করে অপসারিত করা হয়েছে তামিম ইকবালের দাদা তথা দেশের প্রথম টেস্ট জয়ী দলের সদস্য নাফিস ইকবালকে। বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্বে ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যে তৃতীয় ম্যাচ চলার সময়ে নাজমুল হোসেন শান্তদের ড্রেসিংরুমে ছিলেন নাফিস।

আচমকাই তাঁকে শুধু ড্রসিংরুম নয়, স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তথা তামিমের ঘোষিত শত্রু নাজমুল হাসান পাপন। ওই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়াম ছেড়ে চলে যান নাফিস। বিসিবির এক কর্তা জানিয়েছেন, তামিমের দাদা হওয়ার অপরাধেই বোর্ড সভাপতির রোষানলে পড়তে হয়েছে দেশের প্রথম টেস্ট জয়ী দলের সদস্যকে। যদিও এ বিষয়ে নাফিস কোনও মন্তব্য করতে চাননি।

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা