বিপন্ন নিরাপত্তা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়াচ্ছে চট্টগ্রাম রয়্যালস

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বলছে বাংলাদেশ। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার নিরাপত্তার কথা মাথায় রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়াচ্ছে চট্টগ্রাম রয়্যালস। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়ে খেলা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ।

কাইয়ুম রশিদ তাঁর চিঠিতে জানিয়েছেন, তারা বিপিএলে থাকতে চান না আর্থিক সমস্যার কারণে । এই চিঠি পাওয়ার খবর নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। বিসিবির পরিচালক মিঠু চিঠি পাওয়া প্রসঙ্গে বলেছেন “আমরা সকালে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে আলোচনা চলছে। এখন সিদ্ধান্ত নিতে হবে এবং খেলোয়াড়দের বিষয়গুলোও ম্যানেজ করতে হবে। চিঠিতে অনেক কথা বলা হয়েছে, তবে মূল বিষয়টি হলো আর্থিক সমস্যা।”

আরও পড়ুন: “বড়া পাও খাবে?” ম্যাচ চলাকালীন ভক্তের প্রশ্নের জবাবে যা উত্তর দিলেন রোহিত

এই প্রসঙ্গে উল্লেখ্য, চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে । তা নিয়ে চর্চা চলছিলই। সেই আবহে এবার ফ্র্যাঞ্চাইজিটির মালিক খেলা থেকেই সরাসরি দল প্রত্যাহারের কথা জানালেন। চট্টগ্রাম দলের মালিকানা পরিবর্তন হয়েছে। গত বছর খেলার সময় ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখার অভিযোগ উঠেছিল। তা নিয়ে চর্চাও কম হয়নি। তবে বিসিবি অর্থ পরিশোধের শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করেছিল। এর আগে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা এই তিন বিদেশি ক্রিকেটার হঠাৎ করে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন।  বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেচট্টগ্রাম রয়্যালসের সরে দাঁড়ানোয় বিপিএলের আসন্ন  খেলা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ।

 

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!