ব্যাট হাতে জ্বলে উঠলেন আয়ুষ, পঞ্জাবের বিরুদ্ধে ২০৯ তুলল ধোনিবিহীন চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘরের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠলেন আয়ুষ মাহাত্রে ও শিবম দুবে। দুই তরুণ ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রান তুলল চেন্নাই সুপার কিংস।

শুক্রবার (৩ এপ্রিল) চিপক স্টেডিয়ামে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কিনা, সে দিকে চোখ ছিল সবার। তবে এদিনও ব্যাট হাতে চরম ব্যর্থ হন তিনি। দ্বিতীয় ওভারেই মাত্র সাত রান করে ফেরেন। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও আয়ুষ মাহাত্রে ওই বিপর্যয় সামলে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। একপ্রান্ত ধরে রেখেছিলেন রুতুরাজ। অন্যপ্রান্তে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন আয়ুষ। মাত্র ২৯ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ভারতীয় যুব দলের অধিনায়ক। ৯.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় চেন্নাই।

১২তম ওভারে বল করতে এসে রুতুরাজকে (২৮) ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন যুজবেন্দ্র চহাল। পরের ওভারে বিজয়কুমার বৈশ্যকের বলে সাজঘরে ফেরেন আয়ুষও। তিনি ৪৩ বলে করেন ৭৩ রান। পাঁচ নম্বরে নামা কার্তিক শর্মাকে (১) ফেরান মার্কো জানসেন। ২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় চেন্নাই। সরফরাজ খানকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামলান শিবম দুবে। ১২ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে বিজয়কুমারের বলে সাজঘরে ফিরে যান সরফরাজ। এর পরেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিবম। তিনি মারমুখী মেজাজে খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে চেন্নাই। শিবম দুবে ২৭ বলে ৪৫ এবং প্রশান্ত বীর ৭ বলে ৬ রানে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে বিজয়কুমার ৩৮ রানে ২ উইকেট নিয়েছেন।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার