রোহিতদের ২৭৩ রানের লক্ষ্য দিল আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের চওড়া ব্যাটে ভর করে ভারতের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছে আফগানরা। টিম ইন্ডিয়ার পক্ষে স্পিডস্টার যশপ্রীত বুমরা ৩৯ রানে চার উইকেট নিয়েছেন। 

বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে শার্দুল ঠাকুরকে নিয়ে মাঠে নেমেছিলেন রোহিত শর্মারা। লক্ষ্য ছিল পেসারদের দিয়ে আফগানদের অল্প রানে বেঁধে রাখা। শুরু থেকে উইকেট টিঁকিয়ে রাখার লক্ষ্য নিয়ে খেলতে থাকেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। সপ্তম ওভারে বল করতে এসে জারদানকে (২২) ফিরিয়ে প্রতিপক্ষের শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। ত্রয়োদশ ওভারে ফিরে যান গুরবাজ (২১)। তাঁকে ফেরান হার্দিক পাণ্ড্য। পরের ওভারে রহমত শাহকে ফিরিয়ে আফগান শিবিরে জোর ধাক্কা হানেন শার্দুল ঠাকুর। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় আফগানরা।

কিন্তু অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমাতুল্লাহ ওমরজাই চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন। হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজদের আক্রমণ সামলে দলকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনেই নিজেদের অর্ধশতরান তুলে নেন। শেষ পর্যন্ত ৩৫ ওভারে বল করতে এসে ওমরজাইকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন হার্দিক। ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলে কুলদীপ যাদবের বলে সাজঘরে ফেরেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ। তিনি ফেরার পরেই আফগান ব্যাটিং লাইন আপের হতশ্রী চেহারা প্রকট হয়ে পড়ে। মাত্র ১০ রান যোগ হতে না হতেই ফিরে যান নাজিবুল্লাহ জারদান (২) ও মহম্মদ নবি (১৯)। ৪৫তম ওভারে বল করতে এসে দুজনকে ফেরান যশপ্রীত বুমরা। অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে ২৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুই বোলার রশিদ খান ও মুজিব-উর রহমান। ১৯ বলে ২৬ রান যোগ করেন দুজনে। রশিদকে (১৬) ফেরান যশপ্রীত বুমরা। শেষ পর্যন্ত মুজিব (১০) ও নাভিন (৯) রানে অপরাজিত থাকেন। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি