তীব্র দাবদাহ, পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে জারি তাপপ্রবাহের সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই পরিস্থিতি থেকে এখনই মুক্তি পাবেন না আমজনতা এমনই জানাল মৌসুম ভবন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপীয় ভারতে বাড়বে ২-৩ ডিগ্রি তাপমাত্রা। তাই দেশের  চার রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আগামী চারদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের বেশ কিছু অংশ, ঝাড়খণ্ড এবং ওড়িশায়  জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রের থানে, রায়গড় জেলা এবং মুম্বইয়ের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বর্তমানে মহারাষ্ট্রের তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি। অন্যদিকে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। আগামী  ২৯ এপ্রিল পর্যন্ত কোলহান, সাঁওতাল এবং উত্তর ছোটনাগপুরে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এছাড়াও   পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। আগামী ২-৩ দিন আরও বাড়বে তাপমাত্রা। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

অন্যদিকে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ২৭-২৯ এপ্রিল হিমাচলপ্রদেশে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপীয় ভারতে কবে হবে বৃষ্টি, তা এখন জানায়নি মৌসম ভবন।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম