চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধ্বংসী সান্তনার, ডাচ বধ নিউজিল্যান্ডের

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পরে এবার নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। সোমবার হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে ডাচদের বিরুদ্ধে ৯৯ রানে জয় তুলে নিল ব্ল্যাক ক্যাপসরা। মিচেল সান্তনারের বিধ্বংসী বলে মুখ থুবড়ে পড়লেন ডাচরা। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকল টম লাথাম বাহিনী।

টসে জিতে এদিন প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট খুঁইয়ে ৩২২ রান তোলে কিউইরা।জয়ের জন্য পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ডাচরা। ২১ রানের মাথায় প্রথম উইকেট হারায়। মাত্র ১২ রানে ফেরেন বিক্রমজি‍ৎ সিংহ। ১১ তম ওভারে বল করতে এসে ম্যাক্স ও’ডাউডকে (১৬) ফেরান মিচেল সান্তনার। বাস ডি লিডি (১৮), তেজা নিডামানারু (২১) দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হন। লিডিকে ফেরান রাচিন রবীন্দ্র। আর অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তেজা।

একা কুম্ভ হয়ে ম্যাট হেনরি-মিচেল সান্তনারদের বিষাক্ত আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন কলিন অ্যাকারমান। তাঁকে খানিকটা সঙ্গত করেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৩৩তম ওভারে বল করতে এসে অ্যাকারমানকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন সান্তনার। পাঁচটি চারের সাহায্যে ৭৩ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন অ্যাকারমান। খানিকবাদে তাঁর বলেই সান্তনারের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৩০)। মারউইকেও (১) ফিরিয়ে দেন সান্তনার। ৪২ তম ওভারে রায়ান ক্লেইনকে (৮) ফের ডাচ শিবিরে ফের আঘাত হানেন সান্তনার। নবম উইকেটে জুটি বেঁধে নিউজিল্যান্ডের সামনে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচটস ও আরিয়ান দত্ত। কিন্তু ৪৫তম ওভারে সেই প্রতিরোধ ভেঙে সাইব্র্যান্ডকে (২৯) সাজঘরের পথ দেখান ম্যাট হেনরি। ৪৭ তম তম ওভারে হেনরির বলে ফিরে যান আরিয়ান দত্ত (১১)। সেই সঙ্গে ডাচদের ইনিংস গুটিয়ে যায় ২২৩ রানে। কিউইদের পক্ষে মিচেল সান্তনার ৫৯ রানে ৫ উইকেট ও ম্যাট হেনরি ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ