গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: ব্যাট হাতে একা ‘কুম্ভ’ হয়ে লড়াই চালালেন রহমানুল্লাহ গুরুবাজ। তাঁর ৫০ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংসের দৌলতে শনিবার (১৩ জুন) ধর্মশালায় ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১৯৪ রান তুলল আফগানিস্তান। ভারতের হয়ে অভিষেকেই চমকে দিলেন গুরনুর ব্রার। তিনি ২৭ রান করে তিন উইকেট ঝুলিতে পুরেছেন। হর্ষ দুবেও পাঁচ ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি, খেলাও শুরু হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে ২৫ ওভার করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আফগানরা। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান (১)। তাকে ফিরিয়ে দেন ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা গুরনুর ব্রার। পরের ওভারে সেদিকুল্লাহ আটালকে (০) ফিরিয়ে আফগান শিবিরে ধাক্কা দেন আর্শদীপ সিংহ। পঞ্চম ওভারে আর্শদীপের বলেই সাজঘরের পথ ধরেন রহমত শাহ। তিনি করেন আট বলে ৩ রান। ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হন আফগানরা। চতুর্থ উইকেটে জুটি বেঁধে রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে ঠান্ডা মাথায় ব্যাট করে ৭.৩ ওভারে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। অষ্টম ওভারে হর্ষ দুবের বলে ১৬ রান নেন।

থিতু হওয়ার পর হাত খুলে মারতে শুরু করেন গুরবাজ। দশম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। মূলত তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ১১.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় আফগানিস্তান। ৫৩ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে দলের ভিত অনেকটা শক্ত করেন দুই ব্যাটার। ১৫তম ওভারে ব্রারের বলে দুই রান নিয়ে নিজের শতরানে পৌঁছে যান গুরবাজ।  ৪৮ বলেই শতরান পূর্ণ করেন। তবে শতরান পূর্ণ করার পরেই নীতীশ রেড্ডির বলের লাইন মিস করে সাজঘরে ফেরেন। আউটের আগে ৫০ বলে করেন আটটি চার ও আটটি ছক্কার সাহায্যে করেন ১০২ রান।

তবে গুরবাজ ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং অর্ডার। পর পর সাজঘরে ফেরেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (২৭), মোহাম্মদ নবি (৯), আজমাতুল্লাহ ওমরজাই (২৬), আল্লা গজনফর (১), রশিদ খান (৯), জিয়াউর রহমান (৪)। স্কোরবোর্ডে মাত্র ২২ রান যোগ হতে না হতেই শেষ পাঁচ উইকেট খোয়ায় আফগানরা।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা