দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জয়ী রাহুল বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল টিম ইন্ডিয়ার। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানে জিতে একদিনের সিরিজ জিতল কে এল রাহুল বাহিনী। জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ছিল ২৯৭ রান। কিন্তু ৪৫.৫ ওভারে ২১৮ রানেই থামে মার্করামদের ইনিংস। ভারতের পক্ষে আরশদীপ সিং ৩০ রানে চার উইকেট নিয়েছেন।

প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের শতরান ও তিলক ভার্মার অর্ধশতরানের দৌলতে ৫০ ওভারে ২৯৬ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জয়ের জন্য খেলতে নেমে শুরুটা খারাপ করেননি দুই প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস ও টনি ডি জর্জি। সতর্কভাবেই খেলতে থাকেন দুজন। নবম ওভারে বল করতে এসে রেজাকে (১৯) ফিরিয়ে ৫৯ রানের জুটি ভাঙেন আরশদীপ সিং। সেই ধাক্কা সামলে ওঠার আগে রাসি ভ্যান ডার দুসেনকে (২) দ্রুত সাজঘরে ফেরত পাঠান অক্ষর পটেল। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান জর্জি ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। দুজনে ৬৫ রানের জুটি গড়েন। দুরন্ত খেলতে থাকা মার্করামকে (৩৬) ফিরিয়ে ফের ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। আগের ম্যাচে শতরান করা টনি জর্জি একপ্রান্ত আগলে রেখেছিলেন। মনে হচ্ছিল, এদিনও তিনি শতরান পেয়ে যাবেন। কিন্তু তাঁকে ব্যক্তিগত ৮১ রানে ফিরিয়ে দেন আরশদীপ।

দক্ষিণ আফ্রিকার সমর্থকরা যার উপরে ভরসা করেছিলেন সেই হাইনরিখ ক্লাসেন (২১) ফেরেন আভেশ খানের বলে। সাত নম্বরে ব্যাট করতে নামা উইয়ান মাল্ডারের অবদান মাত্র তিন বলে ১ রান। বিপজ্জনক হয়ে ওঠার আগে ডেভিড মিলারকে (১০) সাজঘরের পথ দেখান মুকেশ কুমার। পর পর উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে প্রোটিয়ারা। আস্কিং রান রেট হু-হু করে বাড়তে থাকে। অষ্টম উইকেটে জুটি বেঁধে কেশব মহারাজ ও বেউরান হেনড্রিকস দলকে ২০০ রানের গণ্ডি পার করান। ৪৩তম ওভারে কেশব মহারাজকে সাজঘরে ফিরিয়ে দিয়ে কার্যত দক্ষিণ আফ্রিকার পরাজয় নিশ্চিত করেন আরশদীপ। ৪৫ তম ওভারে লিজ্জাদ উইলিয়ামসকেও (২) আউট করেন তিনি। ৪৬তম ওভারে বেউরান হেনড্রিকসকে (১৮) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার দৌর থামান আভেশ খান।  

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি