অক্ষর-ঋষভের দাপটে গুজরাতের বিরুদ্ধে ২২৪ রান তুলল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে অধিনায়ক ঋষভ পন্থ ও অক্ষর পটেলের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়াল দিল্লি ক্যাপিটালস। শেষের দিকে তাণ্ডব চালান ত্রিস্তান স্টাবসও। আর ওই ত্রয়ীর দৌলতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলল দিল্লি। গুজরাতের পক্ষে সন্দীপ ওয়ারিয়র ৩ ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।  

বুধবার রাতে রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে ঘরের মাঠে শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা চালান দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।  কিন্তু দলকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। চতুর্থ ওভারে বল করতে এসে দিল্লিকে জোড়া ধাক্কা দেন সন্দীপ ওয়ারিয়র। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন পৃথ্বী শ’কে (১১) এবং ম্যাকগার্ককে (২৩)। সেই জোড়া ধাক্কা সামলে ওঠার আগেই নিজের পরবর্তী ওভারে এসে শাই হোপকে (৫) সাজঘরের পথ দেখিয়ে দিল্লি শিবিরকে আতঙ্কিত করে তোলেন সন্দীপ। স্কোর বোর্ডে মাত্র ৯ রান যোগ হওয়ার মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সৌরভের দল।

এর পরেই চতুর্থ উইকেটে জুটি বেঁধে গুজরাতের বোলিংয়ের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অক্ষর পটেল ও ঋষভ পন্থ। দুজনে মাথাঠাণ্ডা করে খেলে দলের রান এগিয়ে নিয়ে যান। ৩৭ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন অক্ষর পটেল। আর অর্ধ শতরানের পরেই বিধ্বংসী হয়ে ওঠেন তরুণ অলরাউন্ডার। ১৭ তম ওভারে নূর আমেদের দুই বলে পর পর ছক্কা হাঁকান। যদিও তৃতীয় বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে সাই কিশোরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন অক্ষর (৪২ বলে ৬৬)। এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে ঝড়ের গতিতে ব্যাট করতে থাকেন ঋষভ ও ত্রিস্তান স্টাবস। ১৯তম ওভারে সাই কিশোরের বলে ২২ রান সংগ্রহ করেন দুজনে। শেষ ওভারে মোহিত শর্মার দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ঋষভ। পরের চার বলে নেন ৪,৬,৬ ও ৬। শেষ ওভারে ৩১ রান যোগ হয়। শেষ পর্যন্ত ২২৪ রানে থামে দিল্লির ইনিংস। ঋষভ পন্থ ৪৩ বলে ৮৮ এবং স্টাবস ৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের