চেন্নাইয়ের জয়রথ থামিয়ে প্রথম জয় পেল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: অবশেষে থামল চেন্নাই সুপার কিংসের জয়রথ। থামাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। রবিবার রাতে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৭১ রানে থেমে গেল গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা। বুক চিতিয়ে খানিকটা লড়াই করলেন অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল ও মহেন্দ্র সিং ধোনি। বাকি ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীনের মতো খেলে দলকে ডোবালেন।   

বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থের জোড়া অর্ধ শতরানের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে ঋষভের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ (১)। নিজের পরের ওভারে চেন্নাইয়ের আর এক ওপেনার রাচিন রবীন্দ্রকে (১২ বলে ২) ফেরান খলিলই। সাত রানে দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলেন অজিঙ্কা রাহানে ও ড্যারিল মিচেল। দুজনে জুটি বেঁধে ৬৮ রান যোগ করেন। মিচেলকে (২৬ বলে ৩৪) ফিরিয়ে জুটি ভাঙেন অক্ষর পটেল।

এর পরে শিভম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহানে। কিন্তু ১৪ তম ওভারে বল করতে এসে চেন্নাইকে জোড়া ধাক্কা দেন মুকেশ কুমার। তৃতীয় বলে ফিরিয়ে দেন রাহানেকে (২৯ বলে ৪৫)। পরের বলে সমীর রিজভিকেও (০) সাজঘরের পথ ধরান। ওই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। জয়ের জন্য ওভার পিছু রান রেট লাগাতার বাড়তে থাকায় চাপে পড়ে যায় শিভম দুবে ও রবীন্দ্র জাদেজারা। বড় শট খেলতে গিয়ে মুকেশ কুমারের বলে ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন শিভম (১৮)। তাঁর আউটের সঙ্গে সঙ্গেই চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। আট নম্বরে নেমে মহেন্দ্র সিং ধোনি মরিয়া হয়ে একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু উল্টোদিকে থাকা রবীন্দ্র জাদেজার মধ্যে জয়ের কোনও খিদেই দেখা গেল না। শেষ পর্যন্ত ১৭১ রানে থামল চেন্নাইয়ের ইনিংস। মহেন্দ্র সিং ধোনি ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মুকেশ কুমার তিনটি ও খলিল আহমেদ দু’টি উইকেট নিয়েছেন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য